April 21, 2026, 3:48 am

তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা ছাত্রদল সভাপতি-সম্পাদকের

Reporter Name
  • আপডেট Monday, February 16, 2026
  • 78 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: নির্বাচনে জয়লাভ ও প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের ঐতিহাসিক মুহূর্তকে সামনে রেখে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানালেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। আজ সোমবার গুলশান কার্যালয়ে তারেক রহমানের সাথে কুশল বিনিময় ও হাতে ফুলের তোড়া তুলে দেন ছাত্রদল নেতৃবৃন্দ।
ছাত্রদল নেতৃবৃন্দ জানান, আগামীকাল (মঙ্গলবার) ইনশাআল্লাহ, তারেক রহমান মহোদয় প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন। এই ঐতিহাসিক মুহূর্তকে সামনে রেখে আজ তাঁর গুলশান কার্যালয়ে জাতীয়তাবাদী ছাত্রসমাজের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানকে জাতীয়তাবাদী ছাত্রদল পরিবারের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানানো হয়। দেশের গণতন্ত্র পুনর্গঠন, জাতীয়তাবাদী আদর্শের সুদৃঢ় প্রতিষ্ঠা এবং জনগণের প্রত্যাশা পূরণে তাঁর নেতৃত্ব জাতিকে নতুন সম্ভাবনার পথে এগিয়ে নেবে-এই প্রত্যাশা ব্যক্ত করছি। মহান আল্লাহ্‌ তাঁকে সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফল রাষ্ট্রনায়কত্ব দান করুন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর