July 7, 2026, 2:52 am

দাঁড়িপাল্লায় সীল মেরে আরেকটি যুদ্ধ জয় করতে হবে : জামায়াত প্রার্থী

Reporter Name
  • আপডেট Sunday, February 8, 2026
  • 137 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: জয়পুরহাট-২ আসনের ১১ দলীয় জোটের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এস এম রাশেদুল আলম সবুজ বলেন, ভোটের দিন বুলেট ও রক্তপাত ছাড়াই দাঁড়িপাল্লায় সীল মেরে আরেকটি যুদ্ধ জয় করতে হবে।
আজ রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেল ৪ টার দিকে কালাই বাসস্ট্যান্ড চত্বরে দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে দূর্নীতি ও চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়তে এবং আল্লাহর আইন ও সৎলোকের শাসন কায়েম করতে দাঁড়িপাল্লার বিকল্প কোনো মার্কা নেই।
তিনি আরও বলেন, জুলাই আন্দোলনের সুফল পেতে হলে জামায়াতসহ ১১ দলীয় জোটকে সরকার গঠনের সুযোগ দানে সকল শ্রেণীর জনগণকে জোটবদ্ধ হয়ে কাজ করতে হবে। দুনিয়া ও আখিরাতের কল্যাণের জন্য সকলকে সাথে নিয়ে দাঁড়িপাল্লায় সীল মারার আহ্বান জানান তিনি।
কালাই উপজেলা জামায়াতের আমির মো. মুনসুর রহমানের সভাপত্বিত্বে জনসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাড. মামুনুর রশীদ, জেলা জামায়াতের সদস্য অ্যাড. আব্দুল মোমেন ফকির, জেলা তারবিয়াত সেক্রেটারি মাও. মাহমুদুল হাসান, জেলা জামায়াতের শুরা সদস্য মাও. নুরুজ্জামান সরকার, সিনিয়র নায়েবে আমির অধ্যক্ষ তাইফুল ইসলাম ফিতা, নায়েবে আমির আব্দুর রউফ, উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাও. মোজাফ্ফর হোসাইন, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও সহকারী অধ্যাপক আব্দুল আলীম, যুব বিভাগের সভাপতি মো. খাইরুল ইসলাম, উপজেলা জামায়াতের মিডিয়া সম্পাদক মো. আনোয়ারুল ইসলাম প্রমুখ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর