April 22, 2026, 3:50 am

বাবা তারেক রহমানের জন্য ভোট চাইলেন মেয়ে জাইমা রহমান

Reporter Name
  • আপডেট Saturday, February 7, 2026
  • 83 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: ঢাকা-১৭ আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে নির্বাচনী গণসংযোগে অংশ নিলেন তাঁর কন্যা জাইমা রহমান। আজ শনিবার দুপুরে গুলশানের পুলিশ প্লাজা এলাকা থেকে গণসংযোগ শুরু করেন তিনি। ভোটারদের উদ্দেশে জাইমা রহমান বলেন, ‘আমি তারেক রহমানের কন্যা জাইমা রহমান। আমার বাবা ঢাকা-১৭ আসনের ধানের শীষের প্রার্থী। আপনাদের কাছে তাঁর পক্ষে ভোট চাই।
গুলশানের বিভিন্ন সড়ক ঘুরে ঘুরে সাধারণ মানুষের কাছে ধানের শীষের পক্ষে ভোট চান জাইমা রহমান। গণসংযোগকালে জাইমা রহমান পথচারী, রিকশাচালক, সিএনজি চালিত অটোচালক, দোকানি, ফুটপাতের বিক্রেতা ও শপিং মলে আসা সাধারণ ভোটারদের হাতে নির্বাচনী লিফলেট বিতরণ করেন। গুলশান এলাকার বিভিন্ন অফিস ও ব্যাংকের ভেতরেও প্রবেশ করেন জাইমা। ভোটারদের সঙ্গে কথা বলে ধানের শীষের পক্ষে ভোট চান এবং লিফলেট বিতরণ করেন।
এই গণসংযোগে জাইমা রহমানের সঙ্গে বিএনপির সাবেক চেয়ারপারসন খালেদা জিয়ার পরিচর্যাকারী ফাতেমা খাতুনকেও দেখা যায়। গুলশান পুলিশ প্লাজা থেকে শুরু হয়ে গুলশান-১ সার্কেল পর্যন্ত গণসংযোগ চলাকালে তাঁকে ঘিরে উৎসুক জনতার ভিড় দেখা যায়। এ সময় অনেকেই তাঁর সঙ্গে ছবি তুলতে এগিয়ে আসেন, যা তিনি সানন্দে গ্রহণ করেন।
এদিকে রাজধানীর ভাসানটেকে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন বিএনপির চেয়ারম্যানের স্ত্রী জুবাইদা রহমান। আজ শনিবার তিনি সরাসরি ঘটনাস্থলে গিয়ে সহায়তা কার্যক্রম পরিচালনা করেন। এ সময় আরও ছিলেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা আব্দুস সালাম, ফরহাদ হালিম ডোনারসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর