April 22, 2026, 3:51 am

দেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম

Reporter Name
  • আপডেট Friday, February 6, 2026
  • 70 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায়। তারা চায় সংস্কার আর ইনসাফের বাংলাদেশ। ৫ আগস্টের পর তারা নতুন করে কোনো চাঁদাবাজ, দুর্নীতিবাজ আর জুলুমবাজদের দেখতে চায় না।’
আজ শুক্রবার দুপুরে সাভার পৌরসভার মাতৃ বাগান মসজিদ মাঠে ১১ দলীয় জোট আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এ কথা বলেন।
সরকার গঠন করতে পারলে সংস্কার প্রক্রিয়া বাস্তবায়ন এবং বাংলাদেশকে আধিপত্যবাদ ও ফ্যাসিবাদমুক্ত করা হবে উল্লেখ করে তিনি আসন্ন ১২ ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনে ১১ দলীয় জোটকে ভোট দিতে জনগণের প্রতি আহ্বান জানান।
তিনি আরো বলেন, ‘আগামীতে যদি ঋণখেলাপি, চাঁদাবাজ আর জুলুমবাজরাই নির্বাচিত হয়ে সংসদে যায় তাহলে দেশের কোনো পরিবর্তন হবে না। এ জন্য মানুষ রক্ত দিয়ে গণ-অভ্যুত্থান করে নাই। নাহিদ ইসলাম বলেন, ‘বাংলাদেশের নিয়ন্ত্রণ হবে ঢাকা থেকে আর দেশের নিয়ন্ত্রণ করবে জনগণ।
এসময় উপস্থিত ছিলেন, ঢাকা-১৯ সংসদীয় আসনে ১১ দলীয় জোট মনোনীত এনসিপি’র প্রার্থী দিলশানা পারুল, ঢাকা জেলা জামায়াত ইসলামীর আমির দেলোয়ার হোসেন, সেক্রেটারি জেনারেল আফজাল হোসেন, সাভার থানা এনসিপি’র আহ্বায়ক জুলকারনাইনসহ ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ। এর আগে সংসদীয় এ আসনের বিভিন্ন পাড়া-মহল্লা থেকে দলীয় নেতৃবৃন্দ তাদের কর্মী-সমর্থক নিয়ে সমাবেশস্থলে এসে উপস্থিত হন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর