নিজস্ব প্রতিবেদক :: কৃতিত্বপূর্ণ ও সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ কোস্ট গার্ডের ৪০ জন সদস্যকে পদক প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে কোস্ট গার্ড সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে এসব পদক দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব নাসিমুল গণি।অনুষ্ঠানে বীরত্ব, সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের জন্য ৪০ জন কর্মকর্তা, নাবিক ও অসামরিক ব্যক্তিকে চারটি ক্যাটাগরিতে পদক প্রদান করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এর মধ্যে বাংলাদেশ কোস্ট গার্ড পদক (বিসিজিএম) পেয়েছেন ১০ জন, প্রেসিডেন্ট কোস্ট গার্ড পদক (পিসিজিএম) পেয়েছেন ১০ জন, বাংলাদেশ কোস্ট গার্ড (সেবা) পদক (বিসিজিএমএস) পেয়েছেন ১০ জন এবং প্রেসিডেন্ট কোস্ট গার্ড (সেবা) পদক (পিসিজিএমএস) পেয়েছেন ১০ জন।ক্যাপ্টেন মোহাম্মদ সাইফুল ইসলাম, ক্যাপ্টেন মেহেদী হাসান, কমান্ডার মো. ইমতিয়াজ হোসেন, লে. কমান্ডার সালাহউদ্দিন রশিদ তানভীর, লে. শাকিব মেহবুব, লে. মো. শফিউল আলম, মোহাম্মদ সফিউল্লাহ, মো. আরজুল ইসলাম, মো. নাছির উদ্দীন ও সাদ্দাম হোসেন।ক্যাপ্টেন মোহাম্মদ ইমাম হাসান আজাদ, ক্যাপ্টেন মোহাম্মদ শাহীন মজিদ, ক্যাপ্টেন মীর মো. মাহবুবুল হাসান, লে. মো. রাফায়েল মনোয়ার উৎসব, লে. রাগিব তানজুম স্বর্ণীত, লে. সাব্বির আহমেদ, মো. আরিফ উজ জামান, মো. আবুল কালাম আজাদ, মো. মোশারফ হোসেন ও মো. বকুল হোসেন।
ক্যাপ্টেন শাহজাহান সিরাজ, ক্যাপ্টেন মোহাম্মদ আসাদুজ্জামান, ক্যাপ্টেন মাহবুব হাসান, কমান্ডার ফরহাদ খান, লে. কমান্ডার মো. সিয়াম-উল-হক, এ এস এম মঈন উদ্দিন, মিজানুর রহমান, মো. মুখলেছুর রহমান, হেলাল উদ্দিন ও মো. সারোয়ার জাহান।লে. কমাডার মোহাম্মাদ নজরুল ইসলাম, লে. কমান্ডার আশরাফুল করিম খান রনবীর, লে. এইচ, এম, রাগিব, এম সাদিকুল ইসলাম, মো. মিনহাজুল ইসলাম, কায়েস ইসলাম, মো. রুবেল মিয়া, মো. কাউয়ার আলম, মো. মাসুদ কবির, মো. আব্দুল বাতেন।