July 5, 2026, 9:58 pm

সুবিধাবঞ্চিত কর্মজীবী নারীদের সঙ্গে ডা. জুবাইদা রহমানের মতবিনিময়

Reporter Name
  • আপডেট Monday, February 2, 2026
  • 134 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: ঢাকা-১৭ নির্বাচনী এলাকায় (কড়াইল, সাততলা ও টিএনটি বস্তিতে) বসবাসকারী সুবিধাবঞ্চিত কর্মজীবী নারীদের সঙ্গে মত বিনিময় করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। আজ সোমবার দুপুরে এ মতবিনিময় সভার আয়োজন করে জিয়াউর রহমান ফাউন্ডেশন।
সভায় অন্যদের আরও উপস্থিত ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের এক্সিকিউটিভ ডিরেক্টর অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, ডিরেক্টর প্লানিং ডা. সৈয়দা তাজনীন ওয়ারিস সিমকী এবং ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম।
মতবিনিময় সভায় অংশ নেওয়া সকলেই মুক্ত ও প্রাণবন্তভাবে নিজেদের সমস্যা নিয়ে ডা. জুবাইদা রহমানের সঙ্গে আলোচনা করেন। জুবাইদা রহমান সকলের সমস্যাগুলো অত্যন্ত গুরত্বসহকারে শোনেন এবং বিএনপি’র নির্বাচনী পরিকল্পনা অনুযায়ী বাস্তব সম্মত পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন। এর আগে কড়াইল বস্তিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মদিন উপলক্ষে ড্যাব পরিচালিত মাসব্যাপী ‘ফ্রি মেডিকল হেলথ ক্যাম্প’ এবং বিশেষায়িত সেবামূলক কার্যক্রম পরিদর্শন করেন।
উল্লেখ্য, এই ক্যাম্পে ৫ শতাধিক রোগীকে চিকিৎসা প্রদান করা হয় এবং প্রয়োজন অনুযায়ী ইসিজি, ব্লাড সুগার বিনামূল্যে পরীক্ষা করা হয়। এছাড়া এই ক্যাম্পে ভাষার মাস ফেব্রুয়ারি উপলক্ষে বই বিতরণ করা হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর