May 19, 2026, 1:17 am

৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন শিক্ষাক্ষেত্রে বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে : ব্যারিস্টার সজিব

Reporter Name
  • আপডেট Wednesday, January 15, 2025
  • 81 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের শ্রীপুরে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার থেকে শুরু হয়ে আজ বুধবার সন্ধ্যা পর্যন্ত চলবে।
‘জ্ঞান বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়’ এই শ্লোগানে মেলায় ৪০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও উদ্ভাবকরা অংশ নিয়েছেন। যেখানে স্ব-স্ব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিজেদের উদ্ভাবিত সেবা নিয়ে হাজির হয়েছে। উপজেলা চত্বরে ক্ষুদে শিক্ষার্থীরা স্টল সাজিয়ে বসেছে। মেলার পাশাপাশি রচনা, বিতর্ক, চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন রয়েছে।
মেলায় বিদুৎ ও পানির অপচয় রোধ নিয়ে এসেছে ধলাদিয়া উচ্চ বিদ্যালয়, একটি মডেল স্কুলের নমুনা’ নিয়ে এসেছেন প্রহলাদপুর স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা। ফ্লাড ওয়ারিং সিস্টেম নিয়ে এসেছেন শ্রীপুর পাইলট উচ্চ বিদ্যালয়। বিলুপ্ত পোকা মাকর সংরক্ষন প্রক্রিয়া নিয়ে এসেছেন বারতোপা আফসার উদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এছাড়াও শ্রীপুরের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষুদে বিঞ্জানীরা তাদের উদ্ভাবনী নানা প্রজেক্ট নিয়ে মেলায় অংশ নিয়েছেন।
উপজেলা নির্বাহী অফিসার ব্যারিস্টার সজিব আহমেদ বলেন, বিজ্ঞান এবং প্রযুক্তি শিক্ষার বিবেচনায় আমরা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারিনি। বিভিন্ন কারণে বিজ্ঞান ও গণিত শিক্ষায় ছাত্ররা আগ্রহ হারাচ্ছে। ফলে বিজ্ঞানের ভবিষ্যৎ নিয়ে বাংলাদেশ অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থা রয়েছে।এখন থেকে প্রত্যেক শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক করে গড়ে তুলতে পারলে, তারা একদিন খ্যাতনামা বিজ্ঞানী হয়ে দেশের উন্নয়নে এগিয়ে আসবে। প্রযুক্তির ধারা অব্যাহত রাখতে এবং শিক্ষাক্ষেত্রে বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। সেজন্য জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের পৃষ্ঠপোষকতায় এবং শ্রীপুর উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে স্কুল পর্যায়ে এ মেলার আয়োজন করা হয়। এ সকল মেলার মাধ্যমে শিক্ষার্থীরা উদ্ভাবন বিষয়ে আগ্রহী হয়ে উঠবে। তাদের মাঝে প্রযুক্তির প্রসার ঘটবে।
পরে উপজেলা নির্বাহী অফিসার ব্যারিস্টার সজিব আহমেদ মেলায় অংশ নেয়া সবকটি স্টল ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের সাথে তাদের উদ্ভাবনীয় বিষয়ে জানতে চান।এসময় মাধ্যমিক শিক্ষা অফিসার ও অন্যান্যরাও অতিথিরা সাথে ঘুরে দেখেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর