নিজস্ব প্রতিবেদক, নাটোর :: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে কাজ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাত্র ১৫ বছরে সিংড়া তথা চলনবিলের অভূতপূর্ণ উন্নয়নই তার প্রমাণ। আজ শুক্রবার দুপুরে নাটোরের সিংড়ায় উপজেলা প্রশাসন আয়োজিত পরিষদ হলরুমে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলার ৯৫টি পূজামণ্ডপের অনুকূলে সাড়ে ৪৭ মেট্রিক টন সরকারি ডিও (চাউল) ও শুভেচ্ছা উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী পলক এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা খাতুন।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামীমা হক রোজি, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল আমিন সরকার, তাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজ উদ্দিন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি চাঁন মোহন হালদার, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শীতল কুমার সরকার, সাধারণ সম্পাদক মানষী ভট্রাচার্য প্রমুখ।