May 18, 2026, 1:14 pm

সাফ জয়ী মেয়েদের জাঁকজমকপূর্ণ বরণ

ক্রীড়া প্রতিবেদক ::
  • আপডেট Thursday, October 31, 2024
  • 60 জন দেখেছে

চ্যাম্পিয়ন দল বলে কথা। তাও আবার টানা দুইবার চ্যাম্পিয়ন। সাফ জয়ী বাংলাদেশ নারী ফুটবল দলের বরণ তো জাঁকজমকপূর্ণই হবে। সাবিনা খাতুনদের দেখতে ঢাকা বিমানবন্দরে দেখা গেছে উপচে পড়া ভিড়।
বেলা ২টা ১৫ মিনিটে চ্যাম্পিয়ন দলকে বহনকারী বিমান কাঠমান্ডু থেকে ঢাকায় এসে পৌঁছেছে। কোচ পিটার বাটলার, সাবিনাসহ ফুটবলাররা একে একে বেরিয়ে আসতে থাকেন। ফুটবলারদের গলায় ছিল ফুলের মালা। ইমিগ্রেশন লাউঞ্জের ভেতরে এতটাই ভিড় ছিল যে নিরাপত্তাকর্মীরাও সামলাতে হিমশিম খাচ্ছিলেন। সংবাদকর্মীদের ভিড়ের পাশাপাশি এতটাই চিৎকার ছিল যে বাটলার ঠিকমতো কথা বলতেই পারেননি। হ্যান্ডমাইকে বাটলার, সাবিনারা কথা বললেও সেটা স্পষ্ট শোনা যায়নি।
গত বারের মতো এবারও ছাদখোলা বাস প্রস্তুত করা হয়েছে তাদের বরণের জন্য। ২০২৪ নারী সাফ জয়ের পর তাদের উদযাপনের ছবি একটি লাল রঙের বাসের ওপর বসানো রয়েছে। বাসে বড় করে লেখা চ্যাম্পিয়নস। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে০ লোগোও বসানো রয়েছে বাসে। এরই মধ্যে বাস বাফুফেতে পৌঁছে যাওয়ার কথা।
কাঠমান্ডুর দশরথ রঙ্গশালায় গত রাতে নেপালকে ২-১ গোলে হারিয়েছিল বাংলাদেশ। এ নিয়ে নারী সাফে দ্বিতীয়বারের মতো শিরোপা জেতে বাংলাদেশ। দুটিই এসেছে সাবিনার নেতৃত্বে।
অপরাজিত হয়েই এবারের নারী সাফের শিরোপা জিতেছে বাংলাদেশ। সাবিনা খাতুনের নেতৃত্বাধীন বাংলাদেশ টুর্নামেন্টে করেছে ১৩ গোল। হজম করেছে ৪ গোল। ঋতুপর্ণা চাকমা করেছেন ২ গোল। সেটার চেয়েও বড় ‘ইমপ্যাক্ট’ তিনি রেখেছেন গোল বানিয়ে দেওয়ার ক্ষেত্রে। টুর্নামেন্ট সেরা ফুটবলারের পুরস্কারের পাওয়া ঋতুপর্ণা গত রাতে নেপালের বিপক্ষে ৮০ মিনিটে গোল করেন। শিরোপা নির্ধারণী ম্যাচে এটাই পার্থক্য গড়ে দিয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর