September 6, 2026, 8:57 pm

শিয়ালের আতঙ্কে লাঠি হাতে চলাচল, কালিয়াকৈরে শিশুসহ আহত অন্তত ৩০

Reporter Name
  • আপডেট Sunday, September 6, 2026
  • 25 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর:: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাপাইর ইউনিয়নের বিভিন্ন এলাকায় শিয়ালের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শিয়ালের ভয়ে ঘর থেকে বের হওয়ার সময় লাঠি হাতে চলাচল করছেন এলাকাবাসী। গত কয়েক দিনে শিয়ালের কামড়ে শিশুসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। এতে আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন স্থানীয়রা।
এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার চাপাইর ইউনিয়নের ধুলিগড়া, পামওয়েল বাজার ও গন্দেকচালা এলাকায় গত কয়েক দিনে শিয়ালের কামড়ে অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে উপজেলা ও বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। শিয়ালের আতঙ্কে এলাকাবাসীর ঘর থেকে বের হওয়ার সময় লাঠিই এখন একমাত্র ভরসা হয়ে দাঁড়িয়েছে। বাসা থেকে বাজার, মসজিদ কিংবা কোমলমতি শিক্ষার্থীদের স্কুলে যাতায়াত—সব ক্ষেত্রেই নিরাপত্তার জন্য লাঠি সঙ্গে রাখছেন তারা।
শিয়ালের কামড়ে আহত আলমাস হোসেন বলেন, গরু আনতে বাড়ির নিচে গেলে হঠাৎ দুটি শিয়াল আমাকে আক্রমণ করে। এ সময় তারা আমাকে ১০ থেকে ১২ বার কামড় দেয়। আমার ডাক-চিৎকার শুনে এলাকাবাসী এসে আমাকে উদ্ধার করেন। চাপাইর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য নুর নবী বলেন, “দিন যত যাচ্ছে, শিয়ালের কামড়ে আহত মানুষের সংখ্যাও তত বাড়ছে। এতে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।
কালিয়াকৈর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা দিদারুল আহসান জানান, জঙ্গলে যখন খাবারের সংকট দেখা দেয়, তখন শিয়াল খাবারের সন্ধানে লোকালয়ে চলে আসে। এতে মানুষ ও গবাদিপশু শিয়ালের আক্রমণের শিকার হয়ে আহত হতে পারে। বন্যপ্রাণী আইনের কারণে শিয়াল নিধন করা যাবে না। তবে শিয়ালগুলোকে উদ্ধার করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া এবং ভ্যাকসিনের আওতায় আনা যেতে পারে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর