April 17, 2026, 8:03 am

শহীদ চাঁন্দু স্টেডিয়াম আন্তর্জাতিক মানে ফিরছে: ক্রীড়া প্রতিমন্ত্রী

Reporter Name
  • আপডেট Monday, April 13, 2026
  • 24 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, বগুড়া শহীদ চাঁন্দু স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানের মর্যাদা ফিরিয়ে দিতে দ্রুতই কার্যক্রম শুরু করা হবে। সোমবার (১৩ এপ্রিল) দুপুরে বগুড়া শহীদ চাঁন্দু স্টেডিয়াম পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।
আমিনুল হক বলেন, ক্রীড়াঙ্গনের বিকাশে ৬৪ জেলায় স্পোর্টস ভিলেজ গড়ে তোলার অংশ হিসেবে প্রথম ধাপে বগুড়াসহ দেশের ১০টি স্থানে অগ্রাধিকার ভিত্তিতে আগামী অর্থ বছরেই আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ গড়ে তোলার প্রক্রিয়া শুরু হবে। বগুড়া শহীদ চাঁন্দু স্টেডিয়ামের উইকেট, গ্যালারি, ড্রেসিংরুমসহ সব স্থাপনা পরিদর্শন শেষে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, দেশের প্রতিটি জেলায় একটি করে স্টেডিয়াম থাকার কথা থাকলেও রাজনৈতিক বৈষম্যে বগুড়াতে তা নেই।
তিনি বলেন, দ্রুততম সময়ে শহীদ চাঁন্দু স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম হিসেবে গড়ে তুলতে যা যা করণীয় তা করার পাশাপাশি স্থানীয় ক্রীড়াঙ্গনের বিকাশে আলাদা স্টেডিয়াম নির্মাণ করা হবে। এছাড়াও এ বছর বগুড়ায় নারী বিপিএলসহ বিপিএলের ম্যাচও অনুষ্ঠিত হবে।
এ সময় উপস্থিত ছিলেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন, জেলা প্রশাসক তৌফিকুর রহমান, জেলা বিএনপি নেতা তাহাউদ্দিন নাইনসহ ক্রীড়া মন্ত্রণালয় ও বিসিবির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।বগুড়া শহীদ চাঁন্দু স্টেডিয়াম পরিদর্শন শেষে আমিনুল হক জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসনের কর্মকর্তা ও বগুড়ার বিভিন্ন ক্রীড়া সংগঠকদের সঙ্গে মতবিনিময় করেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর