আন্তর্জাতিক ডেস্ক:: ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি ঊর্ধ্বতন কমান্ডারদের শত্রুপক্ষের যেকোনো সম্ভাব্য হুমকির বিপরীতে ‘ভৌগোলিক সীমাবদ্ধতাহীন, তাৎক্ষণিক ও কার্যকর’ প্রতিক্রিয়া দেখানোর নির্দেশ দিয়েছেন। শনিবার ইরানি বার্তা সংস্থা ইরনা এ তথ্য জানিয়েছেন। কমান্ডারদের সাথে এক বৈঠকে আয়াতুল্লাহ মোজতবা খামেনি বলেন, ‘শত্রুদের সাথে শক্তিশালী মোকাবিলার জন্য বুদ্ধিদীপ্ত যুদ্ধপ্রস্তুতি’ হলো ‘সর্বোচ্চ প্রতিরোধ’ গড়ে তোলার অন্যতম শর্ত।
খামেনি বলেন, “যদি শত্রুরা আবারো কোনো সামরিক বা সন্ত্রাসী হামলা চালায়, তবে ইসলামি প্রজাতন্ত্রের সশস্ত্র বাহিনী এবং ইরানি জাতিই নির্ধারণ করবে—কখন এবং কী পরিস্থিতিতে তাদের (শত্রুদের) সমাপ্তি ঘটবে।”
ইরনের সর্বোচ্চ নেতা দেশের সামরিক তথ্য পরিকাঠামো শক্তিশালী করার ওপর জোর দিয়েছেন এবং ‘মতবাদ’ (ডকট্রিন) ও ‘কৌশল’ (ট্যাকটিকস)-এর ক্ষেত্রে নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থাকে আরো শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন। এছাড়া তিনি নতুন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অত্যাধুনিক প্রতিরক্ষা ও নিরাপত্তা সক্ষমতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করেছেন।