October 3, 2026, 6:57 am

বিশ্ব ইজতেমা ময়দনে এসেছেন হাসনাত আবদুল্লাহ ও মামুনুল হক

Reporter Name
  • আপডেট Saturday, February 1, 2025
  • 114 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বিশ্ব ইজতেমার ময়দানে এসেছেন। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেল ৩টা ৪০ মিনিটে বিশ্ব ইজতেমা ময়দানের বিদেশি মেহমানদের গেট-২ দিয়ে প্রবেশ করেন। ময়দানে তাদের অভ্যর্থনা জানান বিশ্ব ইজতেমার প্রথম পর্বের শুরায়ে নেজামের আয়োজক কমিটির মুরব্বি প্রকৌশলী মাহফুজ হান্নান।
ময়দানে প্রবেশের পর তারা মুসল্লিদের সঙ্গে খাওয়া দাওয়া করেন। এরপর তারা ইজতেমা ময়দান ঘুরে পরিদর্শন করেন। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাজীপুর জেলা কমিটির যুগ্ম সদস্য সচিব মো. রায়হান আহমেদ, যুগ্ম সংগঠক মাহমুদূর রহমান রিফাত, যুগ্ম সংগঠক শেখ সাব্বিরসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর