July 4, 2026, 11:13 pm

বঙ্গবন্ধুর মায়ের চরিত্রে প্রশংসিত ছবি ‘বঙ্গমাতা’

Reporter Name
  • আপডেট Sunday, August 13, 2023
  • 118 জন দেখেছে

বিনোদন প্রতিবেদক :: সম্প্রতি মুক্তি পেয়েছে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবকে নিয়ে সিনেমা ‘বঙ্গমাতা’। এটি নির্মাণ করেছেন গৌতম কৈরী। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন জ্যোতিকা জ্যোতি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মা সায়েরা খাতুনের চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী ফারজানা ছবি। সিনেমাটিতে ছবির অভিনয়ও প্রশংসিত হয়েছে।

ফারজানা ছবি বলেন, ‘সিনেমাটি মুক্তির পর থেকেই অনেকের কাছ থেকে সাড়া পাচ্ছি। একটি ঐতিহাসিক চরিত্রে কাজ করার শিল্পীর জন্য অনেক চ্যালেঞ্জিং। বঙ্গবন্ধুর মায়ের চরিত্রে অভিনয় করতে গিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর মার সম্পর্কেও জেনেছি। তাঁর মাও ছিলেন ভীষণ চেতনাবোধসম্পন্ন একজন নারী। আমি  চরিত্রটি পর্দায় জীবন্ত করে তোলার চেষ্টা করেছি।’ এরই মধ্যে ফারজানা ছবি সকাল আহমেদের পরিচালনায় ধারাবাহিক ‘পিতা বনাম পুত্র গং’-এর কাজ শেষ করেছেন। দীপ্ত টিভিতে কায়সার আহমেদ পরিচালিত ‘বকুলপুর সিজন টু’ ধারাবাহিকেও তিনি নিয়মিত অভিনয় করছেন।  

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর