November 18, 2026, 12:44 am

গাজীপুর মহানগর যুবদলের নতুন কমিটি ঘিরে টঙ্গীতে আনন্দ মিছিল: নেতাকর্মীদের ঢল

Reporter Name
  • আপডেট Tuesday, November 17, 2026
  • 47 জন দেখেছে

মোঃ জাফর আলী:: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি কর্তৃক গাজীপুর মহানগর যুবদলের নতুন আংশিক কমিটি ঘোষণা করায় আনন্দ-উচ্ছ্বাসে মেতে উঠেছেন স্থানীয় নেতাকর্মীরা। নতুন কমিটিকে স্বাগত ও অভিনন্দন জানিয়ে মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে টঙ্গীতে বিশাল আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর মহানগর যুবদলের উদ্যোগে টঙ্গীর কলেজ গেট এলাকা থেকে আনন্দ মিছিলটি শুরু হয়। মিছিলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে টঙ্গীর চেরাগ আলী কাদেরিয়া টেক্সটাইল মিলস এলাকায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ ও বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয়। মিছিলে নবগঠিত কমিটির নেতৃবৃন্দসহ মহানগর ও থানার বিপুলসংখ্যক নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এ সময় নেতাকর্মীদের স্লোগান ও উচ্ছ্বাসে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। সংক্ষিপ্ত সমাবেশে নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য মুহাম্মদ নুরুল ইসলাম নয়নের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন নেতাকর্মীরা। কমিটিতে স্থান পেলেন যারা: এর আগে, সোমবার (১৬ নভেম্বর) রাতে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ১০ সদস্যবিশিষ্ট গাজীপুর মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিতে সাজেদুল ইসলামকে সভাপতি এবং শেখ ইমরান রেজাকে সাধারণ সম্পাদক করা হয়েছে। কমিটির অন্য পদপ্রাপ্তরা হলেন— সিনিয়র সহসভাপতি: মাহমুদ হাসান রাজু সহসভাপতি: মোহাম্মদ ফয়সাল হোসেন ও নাজমুল খন্দকার সুমন প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক: সৈয়দ ফারহাজ বিন ফয়েজ প্রবাল যুগ্ম সাধারণ সম্পাদক: হাফিজুর রহমান রাজু, শেখ মোহাম্মদ সুমন ও মাহাবুবুল আলম সুমন সাংগঠনিক সম্পাদক: নাজমুল হোসেন মন্ডল কেন্দ্রীয় যুবদলের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সভাপতি, সিনিয়র সহসভাপতি ও সাধারণ সম্পাদকের যৌথ স্বাক্ষরে মহানগর যুবদলের সব সাংগঠনিক সিদ্ধান্ত গৃহীত হবে। পাশাপাশি আগামী ৩০ দিনের মধ্যে ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার জন্য নবগঠিত কমিটিকে নির্দেশনা দেওয়া হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর