July 4, 2026, 5:14 am

প্রধান উপদেষ্টা ড. ইউনূসের তেভাগা খামার কার্যালয়ের সংস্কার কাজ উদ্বোধন

Reporter Name
  • আপডেট Friday, February 28, 2025
  • 71 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: প্রধান উপদেষ্টা ড. ইউনূসের রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত জোবরা নবযুগ তেভাগা খামার বহুমুখী সমবায় সমিতি লিমিটেড কার্যালয়ের সংস্কার কাজের উদ্বোধন হয়েছে। আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ফতেপুর ইউনিয়নস্থ জোবরা এলাকায় খামারের সংস্কার কাজের উদ্বোধন করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান। সমিতির উদ্যোগে অনুষ্ঠানে এসময় জেলা প্রশাসক ফরিদা খানম উপস্থিত ছিলেন। এছাড়া প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বাস্তবায়নে জোবরা খামার সরকারি প্রাথমিক বিদ্যালয় নতুন ভবন উদ্বোধন করেন তিনি।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম মশিউজ্জামান, এসিল্যান্ড লুৎফুন নাহার শারমীন, কৃষি কর্মকর্তা মো. আল মামুন শিকদার, প্রকৌশলী জয়শ্রী দে, সমাজসেবা কর্মকর্তা মো. মুজাহিদুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুজিনা রহমান, প্রাণিসম্পদ কর্মকর্তা সুজন কানুনগো, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ, সমবায় কর্মকর্তা মো. বখতিয়ার উদ্দিন, ফতেপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. মুছা সিদ্দিকী, প্রশাসনিক কর্মকর্তা মো. আবু তৈয়ব, ইউপি সদস্য মো. আব্দুল কাদের, সমিতির সভাপতি মো. নুরুল আলম, সাধারণ সম্পাদক মো. শফিউল আলম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলরুবা বেগম প্রমূখ উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর