July 4, 2026, 1:18 pm

প্রচলিত পদ্ধতিতে নির্বাচন হতে দেওয়া হবে না: চরমোনাই পির

Reporter Name
  • আপডেট Friday, August 22, 2025
  • 140 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: বাংলাদেশে প্রচলিত পদ্ধতিতে নির্বাচন হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পির সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। শুক্রবার (২২ আগস্ট) বিকালে রাজধানীর শাহবাগে ইসলামী ছাত্র আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, বাংলাদেশের সিংহভাগ রাজনৈতিক দল পিআর (সংখ্যানুপাতিক) পদ্ধতিতে নির্বাচন চায়। তাই জনগণ পিআর চায় কিনা তা জানতে প্রয়োজনে গণভোট করতে হবে৷ সংস্কার এবং বিচারের নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার ওয়াদা ভঙ্গ করেছে। এ সময় জুলাইয়ের গণহত্যাকারীদের বিচার নিশ্চিতের পর জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে বলেও মন্তব্য করে তিনি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর