July 5, 2026, 12:39 am

পালিয়ে যাইনি, অপেক্ষায় আছি: শাবনূর

Reporter Name
  • আপডেট Monday, August 14, 2023
  • 119 জন দেখেছে

বিনোদন প্রতিবেদক :: ঈদে মুক্তি পেয়েছে মাহফুজ আহমেদ ও শবনম বুবলীর সিনেমা ‘প্রহেলিকা’। দেশের পর অস্ট্রেলিয়াতে চলছে সিনেমাটি। গত ১৩ আগস্ট সন্ধ্যায় সিডনির একটি মাল্টিপ্লেক্সে ‘প্রহেলিকা’ দেখেন দেশের নন্দিত অভিনেত্রী শাবনূর। পুরনো নায়ককে পর্দায় নতুন আবহে দেখে মুগ্ধ তিনি। সিনেমা দেখে বের হয়ে মাহফুজকে ফুলেল শুভেচ্ছা জানান এই নায়িকা।

শাবনূর বলেন, ‘ব্যতিক্রম একটা ছবি। মাহফুজ তো কামাল করে দিলে। তোমার চরিত্র আর গেটআপ অসাধারণ ছিল। সবাই ভালো করেছে।’ বড় পর্দায় মাহফুজ-শাবনূর জুটিবদ্ধ হয়ে ‘বাঙলা’, ‘কপাল’, ‘চার সতীনের ঘর’সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন। শাবনূরকে ফের সিনেমায় ফেরার অনুরোধ করেন মাহফুজ।

মাহফুজের কথা শুনে শাবনূর বলেন, ‘আমি এই কামব্যাক শব্দটাই পছন্দ করি না। আমাদের ব্যাক করার কী আছে। আমরা তো ইন্ডাস্ট্রির সঙ্গেই আছি। পালিয়ে যাইনি কিন্তু। ভালো গল্প বা পছন্দের চরিত্র পেলে অবশ্যই কাজ করব। বলা যেতে পারে, আমরা পছন্দের কাজের অপেক্ষায় আছি।’ ছেলে আইজানকে নিয়ে প্রায়ই তিনি সিনেমা দেখতে আসেন। তবে এই সিনেমাটি দেখতে এসে তার অভিজ্ঞতা বেশ আলাদা। 

শেষে ‘প্রহেলিকা’ ছবির নির্মাতা চয়নিকা চৌধুরী ও নায়িকা শবনম বুবলীর প্রশংসাও করেন শাবনূর। গত ঈদে মুক্তি পাওয়া এই সিনেমায় মাহফুজ আহমেদ ও বুবলীর সঙ্গে আরও অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, রাশেদ মামুন অপু, এ কে আজাদ সেতুসহ অনেকে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর