July 21, 2026, 7:45 pm

পাকিস্তানের বিভিন্ন শহরে সহিংস বিক্ষোভে নিহত ৮

Reporter Name
  • আপডেট Thursday, May 11, 2023
  • 273 জন দেখেছে

আন্তর্জাতিক ডেস্ক :: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেফতারের প্রতিবাদে বুধবার দেশজুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইমরানের সমর্থকদের সংঘর্ষে অন্তত ৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ২৯০ জন। গ্রেফতার করা হয়েছে এক হাজার ৯০০ জনেরও বেশি বিক্ষোভকারীকে। ইসলামাবাদ হাইকোর্ট প্রাঙ্গণ থেকে মঙ্গলবার দুর্নীতির মামলায় গ্রেফতার করা হয় ইমরান খানকে। একটি মামলায় তিনি সেখানে হাজিরা দিতে গিয়েছিলেন। পরে সাবেক প্রধানমন্ত্রীকে আট দিনের রিমান্ডে নেয় দুর্নীতি দমন সংস্থা ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো (এনএবি)। আল-কাদির ট্রাস্ট মামলায় তাকে রিমান্ডে নেওয়া হয়। এদিন থেকেই পাকিস্তানের বিভিন্ন শহরে শুরু হয় প্রতিবাদ। পরদিন বুধবার পুলিশ এবং পিটিআই সমর্থকরা দিনভর রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পরে। এ সময় পুলিশ স্টেশনসহ বেশ কয়েকটি সরকারি স্থাপনায় ভাঙচুর চালানো হয়। গভীর রাতে কেন্দ্রীয় মহাসচিব আসাদ উমরকে হেফাজতে নেওয়ার কয়েক ঘণ্টা পর পিটিআইর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফাওয়াদ চৌধুরীকেও গ্রেফতার করা হয়।

আত্মগোপনে পিটিআই নেতারা : পিটিআইর প্রাদেশিক নেতৃত্ব এবং গুরুত্বপূর্ণ নেতারা গ্রেফতার এড়াতে আত্মগোপনে চলে গেছেন। পিটিআই কাসিম সুরির বাড়িতে অভিযান চালিয়ে তাকে না পেয়ে তার ভাই বিলাল সুরিকে আটক করেছে পুলিশ। সাবেক পিটিআই গভর্নর জহুর আগার বাড়িতেও পুলিশ অভিযান চালিয়েছে। তাকে না পেয়ে তার দুই ভাইকে গ্রেফতার করেছে পুলিশ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর