July 4, 2026, 7:52 am

নুরুল হক নুরকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল

Reporter Name
  • আপডেট Thursday, August 3, 2023
  • 135 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা :: ছাত্রলীগের হামলায় আহত গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে দেখতে হাসপাতালে গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর আয়েশা মেমোরিয়াল হাসপাতালে নুরকে দেখতে যান তিনি। এসময় মির্জা ফখরুল তার শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন।এসময় মির্জা ফখরুলের সঙ্গে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম, বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন, নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দীন আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসির রাজু ভাস্কর্যের পাশে হামলার শিকার হন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। বুধবার (২ আগস্ট) বিকাল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। হামলাকারী সবাই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মী বলে অভিযোগ পাওয়া গছে। তবে অভিযোগ অস্বীকার করেছে ছাত্রলীগ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর