September 2, 2026, 8:30 pm

নারীদের স্বাবলম্বী করতে বিশেষ প্রশিক্ষণ ও সহায়তা নিশ্চিত করা হবে: সমাজকল্যাণ মন্ত্রী

Reporter Name
  • আপডেট Wednesday, September 2, 2026
  • 14 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে গতানুগতিক ধারার বাইরে এসে বাজারের চাহিদা বিবেচনা করে যুগোপযোগী ট্রেডে প্রশিক্ষণ প্রদান করা হবে। ভবিষ্যতে মাঠপর্যায়ের পারফরম্যান্স ও দক্ষতার মূল্যায়নের ওপর ভিত্তি করেই সংশ্লিষ্ট সমিতি ও সংস্থাসমূহকে সরকারি সহায়তা প্রদান করা হবে। আজ বুধবার বাংলাদেশ শিশু একাডেমি ঢাকায় মহিলা বিষয়ক অধিদপ্তরের আওতায় নিবন্ধিত স্বেচ্ছাসেবী মহিলা সমিতিসমূহের মধ্যে ২০২৫-২০২৬ অর্থবছরের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান একটি অন্তর্ভুক্তিমূলক, মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে সঙ্গে নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর লক্ষ্য এমন একটি সমাজ প্রতিষ্ঠা করা, যেখানে ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে সবাই সম্মিলিতভাবে দেশের সামগ্রিক কল্যাণে কাজ করবে। সরকার নির্বাচনি ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী ধর্ম, বর্ণ, পাহাড়ি-সমতল এবং রাজনৈতিক মতাদর্শ নির্বিশেষে নাগরিকদের সমান অধিকার ও ন্যায্যতার ভিত্তিতে ফ্যামিলি কার্ড ই্যসু করছে। এই উদ্যোগের মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত মানুষের কাছে রাষ্ট্রীয় সহায়তা স্বচ্ছ, ন্যায়সংগত ও কার্যকরভাবে পৌঁছে দেওয়া হবে।
২০২৫-২০২৬ অর্থবছরে সাধারণ অনুদান হিসেবে তিনটি ক্যাটাগরিতে ৩১৮০ টি সমিতিকে আট কোটি পনেরো লক্ষ দুই হাজার ছয়শত টাকা, ঘূর্ণায়মান অনুদান হিসেবে ৪০ টি জেলার ৭০ টি সমিতিকে পঁয়ত্রিশ লক্ষ টাকা এবং স্বেচ্ছাধীন অনুদান হিসেবে ২১ টি জেলার ৬৯ সমিতিকে তেইশ লক্ষ চুরানব্বই হাজার তিনশত টাকার চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিলা ও শিশু বিষয়ক সচিব ড. রওশন আরা বেগম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মধ্যে অনুদান বিতরণ সংক্রান্ত কেন্দ্রীয় কমিটির সদস্য মিজ এলিজা জামান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন, মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক শায়লা শার্মিন জামান এবং সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক শাহ মোহাম্মদ মাহ্‌বুব।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর