October 20, 2026, 1:48 pm

কাপাসিয়ায় জামায়াতের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

Reporter Name
  • আপডেট Tuesday, October 20, 2026
  • 1 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়নে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে টোক ইউনিয়নের ভেংঙ্গরদী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী টোক ইউনিয়ন শাখার উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য মু. সালাহউদ্দিন আইয়ুবী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা মো. শেফাউল হক, কাপাসিয়া উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা মো. জিয়াউর রহমান এবং টোক ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি ও টোক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মু. আক্তার হোসেন। প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের টোক তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মো. মিনহাজ উদ্দিন।
এ ছাড়া সভায় টোক ইউনিয়ন ও ১, ২ ও ৪ নম্বর ওয়ার্ডের জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
সভায় মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি, তরুণ প্রজন্মকে মাদকের ছোবল থেকে রক্ষা এবং মাদকমুক্ত সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ করা হয়। মাদক প্রতিরোধে পরিবার, সমাজ ও প্রশাসনের সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
বক্তারা বলেন, মাদক ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য মারাত্মক হুমকি। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহ পরিণতি থেকে রক্ষা করতে সবাইকে সচেতন হতে হবে। মাদকমুক্ত সমাজ গঠনে সামাজিক প্রতিরোধ জোরদার করার পাশাপাশি সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর