October 20, 2026, 11:45 am

টঙ্গীর তুরাগ নদী থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

Reporter Name
  • আপডেট Tuesday, October 20, 2026
  • 14 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, টঙ্গী:: টঙ্গীতে তুরাগ নদের তীর থেকে অজ্ঞাতপরিচয় এক পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৫১ বছর। সোমবার রাতে প্রত্যাশা মাঠ এলাকার তুরাগ নদের তীর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। আজ মঙ্গলবার টঙ্গী নৌ পুলিশের ওসি ফিরোজ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ জানায়, তুরাগ নদের তীরে টঙ্গী পশ্চিম থানাধীন প্রত্যাশা মাঠ এলাকায় স্থানীয় জনতা একটি মরদেহ দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে নৌ পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। নিহতের নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি। পচাগলা মরদেহটি কতদিন ধরে নদীতে ভাসছিল তা স্পষ্ট করে কেউ জানাতে পারেনি।
টঙ্গী পশ্চিম থানার ওসি মো. আরিফুর রহমান জানান, মরদেহটি উদ্ধারের সময় মাংস খুলে পড়ছিল। পচেগলে যাওয়ায় এই অবস্থা। এ বিষয়ে থানায় নৌ পুলিশ একটি অপমৃত্যু মামলা করেছে। মরদেহটি বর্তমানে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে আছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর