September 7, 2026, 7:42 pm

নারায়ণগঞ্জে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

Reporter Name
  • আপডেট Monday, September 7, 2026
  • 16 জন দেখেছে

নারায়ণগঞ্জ প্রতিনিধি:: নারায়ণগঞ্জে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে অভিভাবকদের সঙ্গে মতবিনিময় সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত নারায়ণগঞ্জ প্রিপারেটরি স্কুলে এই মতবিনিময় সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির।
মতবিনিময় সভায় অভিভাবকরা শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিরাপত্তা, শিক্ষার পরিবেশসহ বিভিন্ন বিষয়ে পরামর্শ ও অভিযোগ তুলে ধরেন। সেই সাথে জেলা প্রশাসক মনোযোগের সাথে অভিভাবকদের বক্তব্য শোনেন এবং উত্থাপিত বিষয়সমূহ যথাযথভাবে পর্যালোচনা করে সমাধানের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন। এদিকে অনুষ্ঠানে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী ও প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার ও সংবর্ধনা প্রদান করা হয়।
এসময় জেলা প্রশাসক বলেন, শিক্ষা শুধু ফলাফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়; শুধু ফলাফলমুখী শিক্ষা নয়, শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ, সৃজনশীলতা ও বাস্তবজীবনের উপযোগী জ্ঞান অর্জনের দিকেও সমান গুরুত্ব দিতে হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর