October 20, 2026, 8:02 pm

দুর্গাপূজার ছুটি বাড়ানোর দাবিতে গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ

Reporter Name
  • আপডেট Tuesday, October 20, 2026
  • 1 জন দেখেছে

স্টাফ রিপোর্টার গাজীপুরঃ শারদীয় দুর্গাপূজার ছুটি এক দিন বাড়ানোসহ বিভিন্ন দাবিতে গাজীপুরের কোনাবাড়ীতে সড়ক অবরোধ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকেরা। আজ মঙ্গলবার বিকেলে নগরীর কোনাবাড়ী থানাধীন জরুন এলাকায় ইন্টারন্যাশনাল ট্রেডিং সার্ভিস লিমিটেডের (স্ট্যান্ডার্ড গ্রুপ) শ্রমিকেরা কোনাবাড়ী-জরুন সড়ক অবরোধ করেন।

শ্রমিকদের অবরোধের কারণে ওই সড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এতে সড়কে চলাচলকারী যাত্রী, পথচারী ও যানবাহনের চালকদের ভোগান্তিতে পড়তে হয়। সড়কের দুই পাশে যানবাহন আটকে সৃষ্টি হয় সাময়িক অচলাবস্থা।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইফতেখার হোসেন জানান, সরকারি ছুটির সঙ্গে আরও এক দিন ছুটি বাড়ানোর দাবিতে শ্রমিকেরা সড়ক অবরোধ করেন। পরে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রায় এক ঘণ্টার মধ্যে বিষয়টির সমাধান হয় এবং শ্রমিকেরা অবরোধ তুলে নেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর