April 25, 2026, 7:43 pm

দাফন সম্পন্ন হয়েছে অভিনেতা তারিকুজ্জামান তপনের

Reporter Name
  • আপডেট Saturday, April 25, 2026
  • 19 জন দেখেছে

বিনোদন ডেস্ক:: টাঙ্গাইলে ধনবাড়ী উপজেলায় দ্বিতীয় জানাজা শেষে তার গ্রামের বাড়ি দাফন সম্পন্ন হয়েছে অভিনেতা তারিকুজ্জামান তপনের। এমনটা জানিয়েছেন অভিনেতার ভাতিজা মান্নান শফিক। শুক্রবার রাতে আফতাবনগরের পরশিনগর জামে মসজিদে জানাজা শেষে এই অভিনেতার মরদেহ টাঙ্গাইলে নিয়ে যাওয়া হয়েছে। রাত ৮টা ৫ মিনিটে রাজধানীর আফতাবনগরে তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৬০ বছর তারিকুজ্জামানের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু। তিনি দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন।এর আগে তারিকুজ্জামানের ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর জানিয়েছিল পরিবার। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তিও করা হয়েছিল।
একসময় ছোটপর্দা ও চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করেছেন তারিকুজ্জামান তপন। কমেডি চরিত্রে তার স্বতঃস্ফূর্ত অভিনয় দর্শকের কাছে বিশেষভাবে প্রশংসিত হয়। টেলিভিশন নাটক ও সিনেমা দুই মাধ্যমেই কাজ করেছেন তিনি। তপনের অভিনীত চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘আলতা বানু’, ‘ঠিকানা’, ‘যা ছিল অন্ধকারে’। আর টেলিভিশন নাটকের মধ্যে উল্লেখযোগ্য ‘জোড়া শালিক’, ‘হাতছানি’, ‘অল্পে গল্পে’ ও ‘মৃত্তিকার যাত্রা’। এই অভিনেতা দুই মেয়ে, এক ছেলে ও স্ত্রীকে রেখে গেছেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর