September 6, 2026, 5:19 pm

টঙ্গীতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৩

Reporter Name
  • আপডেট Sunday, September 6, 2026
  • 22 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের টঙ্গীতে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযানে চিহ্নিত তিন ডাকাত দলের সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে জিএমপির পূর্ব থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দুটি স্টিলের সুইচ গিয়ার ও একটি চাকু উদ্ধার করা হয়।আজ রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে তাদের বিরুদ্ধে মামলা রুজু শেষে গাজীপুরের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। এর আগে, শনিবার (৫ সেপ্টেম্বর) গভীর রাতে টঙ্গী স্টেশন রোডসংলগ্ন নতুন বাজার এলাকার পাকা রাস্তা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—হাসেম সরকারের ছেলে মেহেদী হাসান জয় (২৫), মুসলিমের ছেলে নয়ন (২০) ও সামসুল আলমের ছেলে রাসেল ওরফে হৃদয় (২১)।
পুলিশ জানায়, গত ৫ সেপ্টেম্বর গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পূর্ব থানাধীন স্টেশন রোড এলাকার নতুন বাজারের পাকা রাস্তায় অভিযান চালায় পুলিশ। সেখান থেকে ডাকাতির উদ্দেশ্যে সমবেত হওয়া এই তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা কয়েকজন ডাকাত দলের সদস্য পালিয়ে যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছেন যে, তারা ডাকাতির উদ্দেশ্যে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সেখানে জড়ো হয়েছিলেন। গ্রেপ্তারকৃত ১ নম্বর আসামি মেহেদী হাসান জয়ের বিরুদ্ধে টঙ্গী পূর্ব, পূবাইল, টঙ্গী পশ্চিম ও ঢাকা রেলওয়ে থানায় আটটি মামলা রয়েছে। এ ছাড়া ৩ নম্বর আসামি রাসেলের বিরুদ্ধে একটি মামলা রয়েছে।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাকছুদুল আলম জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের শেষে রোববার দুপুরে গাজীপুরের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর