November 11, 2026, 7:16 pm

গাজীপুরে উপকারভোগীদের মাঝে জেলা পরিষদের চেক বিতরণ

Reporter Name
  • আপডেট Wednesday, November 11, 2026
  • 21 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর:: গাজীপুর জেলা পরিষদের উদ্যোগে শিক্ষা, চিকিৎসা ও দারিদ্র্য বিমোচনে অনুদান এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পের আওতায় ১৫০ জন উপকারভোগীর মাঝে চেক বিতরণ করা হয়েছে। আজ বুধবার দুপুরে গাজীপুর জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব ব্যারিস্টার ড. চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী।
কালিয়াকৈর উপজেলা বিএনপির সদস্য সচিব মো. আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মোবারক হোসেন। এ সময় কালিয়াকৈর উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম শিকদারসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষা, চিকিৎসা ও দারিদ্র্য বিমোচনে জেলা পরিষদের এ ধরনের সহায়তা সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি স্থানীয় অবকাঠামোগত উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা। অনুষ্ঠান শেষে বিভিন্ন খাতের ১৫০ জন উপকারভোগীর হাতে অনুদান ও উন্নয়ন প্রকল্পের চেক তুলে দেন অতিথিরা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর