August 27, 2026, 1:43 pm

কোস্ট গার্ড নিষিদ্ধ পলিথিন জব্দে কঠিন ভূমিকা রেখেছে : বন প্রতিমন্ত্রী

Reporter Name
  • আপডেট Thursday, August 27, 2026
  • 14 জন দেখেছে

বাগেরহাট প্রতিনিধি:: নিষিদ্ধ পলিথিন জব্দে বাংলাদেশ কোস্ট গার্ড কঠিন ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং বাগেরহাট-৩ আসনের এমপি শেখ ফরিদুল ইসলাম। তিনি বলেন, কোস্ট গার্ডের অভিযানে কয়েক কোটি টাকার নিষিদ্ধ পলিথিন উদ্ধার করা হয়েছে।
বুধবার বাগেরহাটের মোংলায় ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে বাংলাদেশ কোস্ট গার্ডের বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬-এর উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এমপি। এনরুট ফাউন্ডেশনের আয়োজনে এবং বাংলাদেশ কোস্ট গার্ডের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ কর্মসূচির আওতায় পশ্চিম জোনের বিভিন্ন এলাকায় প্রায় ৯ হাজার ৪০০টি চারা রোপণ করা হবে।
বৃক্ষরোপণ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রতিমন্ত্রী। এ সময় তিনি বলেন, উপকূলীয় পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণ গুরুত্বপূর্ণ। উপকূলীয় অঞ্চলে বেশি বেশি গাছ লাগানোর পাশাপাশি রোপণ করা গাছের পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে।
নিষিদ্ধ পলিথিনের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, কোস্ট গার্ড নিষিদ্ধ পলিথিন জব্দে কঠিন ভূমিকা রেখেছে। তাদের অভিযানে কয়েক কোটি টাকার পলিথিন উদ্ধার করা হয়েছে। পরিবেশের জন্য ক্ষতিকর নিষিদ্ধ পলিথিনের ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেন তিনি। কর্মসূচির আওতায় মোংলা ও পার্শ্ববর্তী উপকূলীয় এলাকার পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষাকে গুরুত্ব দেওয়া হয়েছে। রোপণ করা চারাগুলো পরিবেশের ভারসাম্য বজায় রাখা, মাটির ক্ষয় রোধ, জীববৈচিত্র্যের আবাসস্থল সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সহায়ক ভূমিকা রাখবে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, পশ্চিম জোনের বিভিন্ন এলাকায় প্রায় ৯ হাজার ৪০০টি চারা রোপণ করা হবে। মোংলা ও আশপাশের উপকূলীয় এলাকার প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় কোস্ট গার্ডের এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর