July 4, 2026, 7:14 pm

কেন্দ্রীয় আ.লীগ নেত্রী দোলনা ফুলবাড়ী থেকে গ্রেফতার

Reporter Name
  • আপডেট Monday, February 17, 2025
  • 54 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক:: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার গ্রামের বাড়ি থেকে সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য দোলনা আক্তার(২৭)কে গ্রেফতার করেছে ফুলবাড়ী থানা পুলিশ। রোববার (১৬ ফেব্রুয়ারী) রাত আটটায় তার নিজ বাড়ী থেকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। দোলনা আক্তার উপজেলার ফুলবাড়ী সদর ইউনিয়নের কবিরমামুদ গ্রামের দুলাল হোসেনের কন্যা।
পুলিশ জানায়, শেখ হাসিনার দেশত্যাগের পর দোলনা আক্তার ঢাকার বিভিন্ন জায়গায় আত্নগোপনে ছিলেন। সম্প্রতি ঢাকা সহ সারাদেশে ডেভিল হান্ট অভিযান শুরু হওয়ায় গ্রেফতার এড়াতে গ্রামের বাড়ী কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় চলে আসেন তিনি। গোপন সংবাদের ভিত্তিতে কেন্দ্রীয় আওয়ামী লীগ নেত্রীর গ্রামের বাড়ীতে আসার খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ সত্যতা নিশ্চিত করে জানান, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেত্রী দোলনা আক্তার কে ৪ আগস্ট ফুলবাড়ীতে ছাত্র জনতার আন্দোলনে হামলার ঘটনায় দায়েরকৃত ৬নং মামলায় গ্রেফতার দেখানো হয়। আজ সোমবার (১৭ফেব্রুয়ারী) সকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর