August 18, 2026, 7:41 pm

একদিনে হামে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৭৭

Reporter Name
  • আপডেট Friday, April 10, 2026
  • 109 জন দেখেছে

দৈনিক বিজয়বাংলা ডেস্ক :: দেশে হামের প্রাদুর্ভাব বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল আটটা পর্যন্ত) হাম ও এর উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১৭৭ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে মোট ১৬৭ জনের মৃত্যু হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় ইতিমধ্যে দেশের ৩০ জেলায় জরুরি হাম-রুবেলা (এমআর) টিকাদান কর্মসূচি শুরু করেছে সরকার। ২০ এপ্রিল থেকে সারাদেশে এই কার্যক্রম পরিচালিত হবে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত এক দিনে নতুন করে ১৬৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। ১৫ মার্চ থেকে ১০ এপ্রিল পর্যন্ত দেশে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২,৪০৯ জনে। এ ছাড়া সন্দেহজনক রোগীর সংখ্যা ৮ হাজার ৯১০ জন। একই সময়ে চিকিৎসা নিয়েছেন মোট ১৩ হাজার ৪৯৭ জন এবং সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৬ হাজার ৬০৯ জন।
এদিকে পূর্বে পাঠানো তথ্যে ভুল থাকায় তা সংশোধন করা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সংশোধিত তথ্যে বলা হয়, গত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে দুইটি এবং ঢাকার ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে একটি সন্দেহজনক মৃত্যুর তথ্য ভুলভাবে যুক্ত হয়েছিল। এ কারণে মোট সন্দেহজনক মৃত্যুর সংখ্যা তিনটি কমানো হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর