July 20, 2026, 9:38 pm

আর্জেন্টিনার হারে পরীমনির আক্ষেপ, ‘বিয়েটা আর করতে হলো না’

Reporter Name
  • আপডেট Monday, July 20, 2026
  • 23 জন দেখেছে

বিনোদন ডেস্ক :: ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার ১-০ গোলে পরাজয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন প্রতিক্রিয়া জানিয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি। নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি লেখেন, বিয়েটা আর করতে হলো না। ভালোবাসার আর্জেন্টিনা, আবার দেখা হবে। এই পোস্টটি দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ফুটবলপ্রেমীদের মধ্যে আলোচনার জন্ম দেয়। এর আগে, পরীমনি মজার ছলে ঘোষণা দিয়েছিলেন, আর্জেন্টিনা যদি ২০২৬ বিশ্বকাপ জেতে, তাহলে তিনি আবার বিয়ে করবেন। কিন্তু ফাইনালে লিওনেল মেসিদের পরাজয়ের পর সেই ঘোষণার প্রসঙ্গ টেনে এনে রসিকতাপূর্ণ এই মন্তব্য করেন অভিনেত্রী।
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালের নির্ধারিত ৯০ মিনিট গোলশূন্য থাকার পর অতিরিক্ত সময়ে ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়। ১০৬তম মিনিটে বদলি খেলোয়াড় ফেরান তোরেসের একমাত্র গোলে আর্জেন্টিনাকে ১-০ ব্যবধানে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয় স্পেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর