April 20, 2026, 6:48 pm

আমাদের সেনারা শেষ নিশ্বাস পর্যন্ত শত্রুর মোকাবিলা করবে: ইরানি সেনাপ্রধান

Reporter Name
  • আপডেট Sunday, April 19, 2026
  • 21 জন দেখেছে

আন্তজার্তিক ডেস্ক :: দেশের স্বাধীনতা, অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষায় ইরানি সেনারা ‘শেষ নিশ্বাস’ পর্যন্ত লড়ে যাবে বলে অঙ্গীকার করেছেন দেশটির সেনাপ্রধান আমির হাতামি। আজ রোববার এক বিবৃতিতে তিনি জানান, স্থল, আকাশ ও সমুদ্র—তিন বিভাগেই নিরাপত্তা নিশ্চিত করতে তেহরান যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত।
আমির হাতামি বলেন, সশস্ত্র বাহিনীর অন্যান্য শাখার সঙ্গে সমন্বয় করে সেনাবাহিনী যেকোনো শত্রুর বিরুদ্ধে ‘চূড়ান্ত সিদ্ধান্ত’ নিতে সদা প্রস্তুত রয়েছে। তিনি উল্লেখ করেন, একই সঙ্গে ইরান তাদের সামরিক সক্ষমতা বৃদ্ধির প্রক্রিয়াও অব্যাহত রাখছে।
সেনাপ্রধানের মতে, ইরানি সেনারা ‘জিহাদ’ ও আত্মত্যাগের চেতনায় উদ্বুদ্ধ। তিনি বলেন, ‘আমাদের সেনারা তাদের অর্পিত দায়িত্ব পালনে প্রতিজ্ঞাবদ্ধ।’ সেনাদের এই মানসিক শক্তিই তাঁদের রণক্ষেত্রে অপরাজেয় করে তুলেছে বলে তিনি দাবি করেন। ইরানের সামরিক নেতৃত্ব শেষ করে দিয়েছে ইসরায়েল, নতুন কারা এলেনইরানের সামরিক নেতৃত্ব শেষ করে দিয়েছে ইসরায়েল, নতুন কারা এলেন
শত্রুপক্ষকে সরাসরি হুঁশিয়ারি দিয়ে হাতামি বলেন, ‘আমাদের প্রত্যেক সেনার আঙুল এখন ট্রিগারে রয়েছে। যেকোনো পরিস্থিতির মোকাবিলা করতে এবং সর্বোচ্চ ত্যাগ স্বীকারে তারা প্রস্তুত। শত্রুর মুখোমুখি দাঁড়িয়ে আমরা শেষ নিশ্বাস পর্যন্ত লড়াই চালিয়ে যাব।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর