July 5, 2026, 11:22 am

আন্তর্জাতিক প্যাকেজিং প্রেস অর্গানাইজেশনের পূর্ণ সদস্য পদ লাভ করলেন বাংলাদেশের আব্দুল হাকিম

Reporter Name
  • আপডেট Sunday, July 5, 2026
  • 1 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক:: আন্তর্জাতিক প্যাকেজিং প্রেস অর্গানাইজেশন (IPPO)-এর পূর্ণ সদস্য নির্বাচিত হয়েছেন PPP News BD এর সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ আব্দুল হাকিম। প্যাকেজিং সাংবাদিকতায় তার দীর্ঘদিনের পেশাগত অবদান, শিল্পখাতের উন্নয়নে নিরলস কাজ এবং আন্তর্জাতিক পর্যায়ে সক্রিয় সম্পৃক্ততার স্বীকৃতিস্বরূপ IPPO-এর আন্তর্জাতিক সদস্যদের অনুমোদনের মাধ্যমে সম্প্রতি অনুষ্ঠানিকভাবে তাঁকে এ সদস্য পদ প্রদান করা হয়েছে। IPPO বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক সংগঠন, যেখানে বিভিন্ন দেশের সম্পাদক, প্রকাশক, সাংবাদিক ও প্যাকেজিং বিষয়ক গণমাধ্যম প্রতিনিধিরা সদস্য হিসেবে যুক্ত রয়েছেন। সংগঠনটি আন্তর্জাতিক সহযোগিতা, তথ্য ও প্রযুক্তি বিনিময় এবং প্যাকেজিং সাংবাদিকতার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। পূর্ণ সদস্য হিসেবে মোহাম্মদ আব্দুল হাকিম IPPO-এর আন্তর্জাতিক কার্যক্রমে অংশগ্রহণ, বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ভোটাধিকার প্রয়োগ, বিশ্বব্যাপী প্যাকেজিং সাংবাদিকদের সঙ্গে পেশাগত নেটওয়ার্ক গড়ে তোলা এবং IPPO-এর বৈশ্বিক প্ল্যাটফর্মে বাংলাদেশের প্যাকেজিং শিল্প সংক্রান্ত সংবাদ ও বিশ্লেষণ প্রকাশের সুযোগ পাবেন।

সদস্যপদ লাভের পর এক প্রতিক্রিয়ায় মোহাম্মদ আব্দুল হাকিম বলেন, আন্তর্জাতিক প্যাকেজিং প্রেস অর্গানাইজেশনের পূর্ণ সদস্য হিসেবে স্বীকৃতি পাওয়া আমার জন্য অত্যন্ত সম্মানের। অন্যদিকে এটি শুধু আমার ব্যক্তিগত অর্জন নয়, বরং বাংলাদেশের প্যাকেজিং গণমাধ্যমের জন্যও একটি আন্তর্জাতিক স্বীকৃতি। আমি বিশ্বের বিভিন্ন দেশের সহকর্মীদের সঙ্গে কাজ করে উদ্ভাবন, জ্ঞান বিনিময় এবং বাংলাদেশের প্যাকেজিং শিল্পের অগ্রযাত্রা বিশ্বমঞ্চে তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ। উল্লেখ্য, মোহাম্মদ আব্দুল হাকিম একজন প্রতিষ্ঠিত প্যাকেজিং ব্যবসায়ী ও সংবাদ কর্মীর পাশাপাশি একজন স্বনামধন্য আবৃত্তিকার ও আবৃত্তি প্রশিক্ষক হিসেবে দেশে র সাংস্কৃতিক অঙ্গনে হাকিম সানি নামে সর্বজন পরিচিত ও সমাদৃত ব্যাক্তি। সম্মানজনক এ সদস্য পদ অর্জন করায় দেশের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, ব্যবসায়ীক ও গণমাধ্যম সংগঠনের নেতৃবৃন্দ তাঁকে অভিনন্দন জানিয়েছেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর