July 23, 2026, 10:11 am

আইসিসি থেকে সুখবর পেলেন পাকিস্তানের ক্রিকেটাররা

Reporter Name
  • আপডেট Wednesday, February 25, 2026
  • 141 জন দেখেছে

স্পোর্টস ডেস্ক :: চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে পড়ার শঙ্কায় পাকিস্তান। তবে ইংলিশদের বিপক্ষে হারের পরও সুখবর পেলেন পাকিস্তানের কয়েকজন ক্রিকেটার। র‌্যাঙ্কিংয়ে নতুন হালনাগাদ এনেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। সদ্য ঘোষিত সেই র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে পাকিস্তানের ওপেনার সাহিবজাদা ফারহান, উসমান তারিক এবং শাহিন শাহ আফ্রিদিদের।
আগে থেকেই টি-টোয়েন্টির ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষে পাঁচে ছিলেন ফারহান। গ্রুপ পর্বে নামিবিয়ার বিপক্ষে সেঞ্চুরি এবং সুপার এইটে ইংল্যান্ডের বিপক্ষে ফিফটির দেখা পাওয়া এই পাকিস্তান ওপেনার আরও দুই ধাপ সামনে এগিয়েছেন।
ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে এখন ফারহানের অবস্থান তিন নম্বরে। আর ১০ ধাপ লাফ দিয়ে শীর্ষ দশে জায়গা করে নিয়েছেন দক্ষিণ আফ্রিকার ডেওয়াল্ড ব্রেভিস। এদিকে শীর্ষে দুইয়ে আসেনি কোনো পরিবর্তন। এক নম্বরে আছেন অভিষেক শর্মা, দুইয়ে ফিল সল্ট।
অদ্ভুদ বোলিংয়ে অ্যাকশনের জন্য ক্রিকেটে আলোচিত নাম উসমান তারিক। তার বল খেলতে রীতিমতো হিমশিম খাচ্ছেন বিশ্বের বড় বড় তারকা ক্রিকেটাররা। নিয়মিত উইকেটও পাচ্ছেন তিনি। এবার তারই পুরস্কার পেলেন তিনি। এক লাফে ৫৯ ধাপ এগিয়েছেন এই ডানহাতি বোলার। বর্তমানে অবস্থান করছেন ৫৫ নম্বরে।
এদিকে বোলারদের র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে শাহিন শাহ আফ্রিদিরও। ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত বোলিং করা এই পাকস্তানি বোলার এগিয়েছেন চার ধাপ। বর্তমানে তার অবস্থান ৩১ নম্বরে। তবে সবচেয়ে বেশি চমক দেখিয়েছেন প্রোটিয়া পেসার কোরবিন বোচ। এক লাফে ২১ ধাপ এগিয়েছেন তিনি। উঠে এসেছেন তিন নম্বরে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর