May 15, 2026, 12:58 am

স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী পুরস্কার: দেশ সেরা হলো ক্যাপিটেক অ্যাসেট ম্যানেজমেন্ট

Reporter Name
  • আপডেট Wednesday, July 26, 2023
  • 113 জন দেখেছে

দৈনিক বিজয়বাংলা নিউজ ডেস্ক :: দেশের অন্যতম শীর্ষ সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ক্যাপিটেক অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কর্তৃক সেরা অ্যাসেট ম্যানেজার নির্বাচিত হয়েছে। কোম্পানিটি ২০২২ সালের অসাধারণ পারফরম্যান্সের জন্য ‘স্বাধীনতা সুবর্ণজয়ন্তী পুরস্কার’ এ প্রথম স্থান অর্জন করেছে। মঙ্গলবার বিএসইসি আনুষ্ঠানিকভাবে ক্যাপিটেক অ্যাসেট ম্যানেজমেন্টসহ বিজয়ী প্রতিষ্ঠানগুলোর মধ্যে এই পুরস্কার বিতরণ করে। ক্যাপিটেক অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের পক্ষে এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হাসান রহমান অনুষ্ঠানের প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, এমপির কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন।

রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

সুবর্ণজয়ন্তী পুরস্কার প্রাপ্তিতে ক্যাপিটেক অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হাসান রহমান বিএসইসির এই যুগোপযোগী উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এ পুরস্কার আমাদের নিবেদিতভাবে কাজ করার স্বীকৃতি। এটি আমাদেরকে মিউচুয়াল ফান্ড ও পুঁজিবাজারের উন্নয়ন এবং বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণে আরও বেশি দায়িত্বশীল করবে।

উল্লেখ্য বিএসইসি গত বছর থেকে ব্রোকারহাউজ, মার্চেন্ট ব্যাংক ও অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলোকে ‘স্বাধীনতা সুবর্ণজয়ন্তী পুরস্কার’ দিয়ে আসছে। প্রতিষ্ঠানগুলোর এক বছরের পারফরম্যান্স মূল্যায়ন করে প্রতি ক্যাটাগরিতে তিনটি করে পুরস্কার দেওয়া হয়। 

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর