May 25, 2026, 9:01 pm

কাপাসিয়ায় রাতের আঁধারে কৃষকের ফলজ গাছ কেটে ফেলছে দুর্বৃত্তরা

Reporter Name
  • আপডেট Monday, May 25, 2026
  • 3 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর:: গাজীপুরের কাপাসিয়ায় রাতের আঁধারে এক প্রান্তিক কৃষকের ফলজ গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। সম্প্রতি উপজেলার দূর্গাপুর ইউনিয়নের বিলজুড়াইল গ্রামের মজিবুর রহমান ওরফে কালা চানের তৈরি করা ফলজ বাগানে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী কৃষক মজিবুর রহমান কালা চান বলেন, ‘আমার ইচ্ছা ছিল কৃষি উদ্যোক্তা হওয়ার। তাই আমি কৃষিকে পেশা ও নেশা হিসেবে বেছে নেই। আমি জমি লিজ নিয়ে ২ বিঘা জমিতে মিশ্র ফলের একটি বড় খামার গড়ে তুলি। এর মধ্যে পেঁপে, মাল্টা, আনারসহ বিভিন্ন ধরনের ফলের গাছ রয়েছে।’
তিনি কান্না জড়িত কণ্ঠে জানান, রাতের আঁধারে দুর্বৃত্তরা বাগানের অনেক ফলজ গাছ কেটে ফেলে। সকালে মাঠে গিয়ে দেখি ১০০ মাল্টা গাছ, ৫০ টি পেঁপে গাছ, ৫০০টি আনারস, ৪৫ টি রাম্বুটান চারা গাছের গোড়া থেকে কেটে ফেলে দিয়েছে। আমি ৭-৮ বছর যাবত বহু কষ্ট ও পরিশ্রম করে ১০ থেকে ১১ লক্ষ টাকা খরচ করে মিশ্র ফলের বাগান গড়ে তুলি। মাল্টা, পেঁপে ও আনারসের বাগান রাতের অন্ধকারে দুষ্কৃতিকারীরা কেটে ফেলে আমার বুক ভরা স্বপ্ন মাটির সাথে মিশিয়ে দেয় বলে তিনি আক্ষেপ করেন। এতে আমার অনেক টাকার ক্ষতি হয়েছে। এবছর লাখ টাকার ফল উৎপাদনের স্বপ্ন ছিল, সব শেষ হয়ে গেল আমার। ক্ষতিগ্রস্ত কৃষক মজিবুর রহমানের বাগান পরিদর্শন করে তাকে শান্তনা প্রদান করেন কাপাসিয়া উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ঙমাওলানা আবুল ফাত্তাহ। তিনি অপরাধীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
তরগাও ইউনিয়ন বিএনপির নেতা মিজানুর রহমান মিজানসহ অনেকেই জানান, গাছ মানুষের পরম বন্ধু কিন্তু এখানে গাছের সঙ্গে শত্রুতা খুবই অবাক করা বিষয়। এ ঘটনায় আমরা এলাকাবাসী সরকারিভাবে কৃষক মজিবুর রহমানকে সহযোগিতা করার দাবি জানাচ্ছি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর