May 3, 2026, 11:49 pm

টঙ্গীতে সিএসপিডি আয়োজিত অধিপরামর্শ সভা অনুষ্ঠিত

Reporter Name
  • আপডেট Sunday, May 3, 2026
  • 10 জন দেখেছে

স্টাফ রিপোর্টার টঙ্গী ঃ সেন্টার ফর সার্ভিস প্রমোশন অফ ডিসঅ্যবলড (সিএসপিডি) আয়োজিত একটি অধি পরামর্শ সভা রবিবার বিকালে মধুমিতা রোড টঙ্গীস্থ নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। রাবেয়া খাতুন এর সভাপতিত্বে এবং সিএসপিডির নির্বাহী পরিচালক এডভোকেট আল আমিন এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী থানা সমাজ সেবা অফিসার যোবায়ের আলম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সমাজকর্মী শেকানুল ইসলাম শাহী, সাংবাদিক – শিক্ষাবিদ সৈয়দ আতিক, রোটারিয়ান রাশেদ উদ্দিন আহমেদ, শিক্ষা-উদ্যোগতা এম এ মালেক প্রমুখ।
অংশগ্রহণকারী বিভিন্ন ধরণের প্রতিবন্ধী ব্যক্তিগন শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, সামাজিক নিরাপত্তা প্রভৃতি ক্ষেত্রে তাঁদের চ্যালেঞ্জ ও উত্তোরণের উপায় বিষয়ে মতামত প্রদান করেন।
বক্তাগণ উল্লেখিত মতামতের আলোকে সামাজিক সংগঠন ও ব্যক্তিবর্গের সহযোগিতায় সিএসপিডি পদক্ষেপ গ্রহণ করবে প্রত্যাশা ব্যক্ত করেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর