May 2, 2026, 6:30 pm

গাজীপুরে যুবদল নেতা আব্দুল খালেকের জনপ্রিয়তাই কাল হয়ে দাঁড়িয়েছে!

Reporter Name
  • আপডেট Saturday, May 2, 2026
  • 12 জন দেখেছে

মো: আক্তার হোসেন ঢালি: গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৬নং ওয়ার্ড যুবদলের সভাপতি আব্দুল খালেককের এলাকায় জনপ্রিয়তাই এখন কাল হয়ে দাঁড়িয়েছে| তার জনপ্রিয়তা দেখে একটি মহল বিভিন্ন ভাবে এলাকায় অপপ্রচার চালানো হচ্ছে বলে তিনি অভিযোগ করেন| আব্দুল খালেক আসন্ন গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৬নং ওয়ার্ড কাউন্সিলর পদে নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছেন| এতেই একটি মহল তার বিরুদ্ধে উঠেপড়ে লেগেছেন| তাকে কিভাবে এই নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখা যায়| এমনকি তাকে বিভিন্নভাবে হুমকি-ধমকি ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া যায়|
তারই ধারাবাহিকতায় শুক্রবার তার নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন| সংবাদ সম্মেলনে আব্দুল খালেক বলেন, একটি সংঘবদ্ধ চক্র পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে রাজনৈতিকভাবে তাকে ক্ষতিগ্রস্ত করার অপচেষ্টা চালাচ্ছে| গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বিতা করতে না পেরে একটি মহল অপপ্রচারের পথ বেছে নিয়েছে|
আব্দুল খালেক বলেন, এই মুহূর্তে আমি তাদের নাম প্রকাশ করতে চাচ্ছি না| বিষয়টি আমি পর্যবেক্ষণ করছি| পরবর্তীতে উপযুক্ত সময়ে আপনাদের সামনে তাদের নাম প্রকাশ করা হবে|
তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে তাকে বিভিন্ন মাধ্যমে হুমকি দেওয়া হচ্ছে, যা তার ব্যক্তিগত নিরাপত্তার জন্য উদ্বেগজনক| এ অবস্থায় তিনি প্রশাসনের কাছে নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান|
এ ঘটনায় এলাকায় রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে| স্থানীয়দের মতে নির্বাচনের আগে এমন অভিযোগ পরিস্থিতিকে উত্তপ্ত করে তুলতে পারে| তারা বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান|

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর