May 25, 2026, 10:20 pm

ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন টঙ্গী পশ্চিম থানা যুবদল সভাপতি শেখ মো. সুমন

Reporter Name
  • আপডেট Monday, May 25, 2026
  • 5 জন দেখেছে

মোঃ জাফর আলী: পবিত্র ঈদুল আযহা উপলক্ষে টঙ্গী পশ্চিম থানা যুবদলের পক্ষ থেকে দেশ-বিদেশে অবস্থানরত প্রবাসীসহ সর্বস্তরের জনগণকে আন্তরিক অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন টঙ্গী পশ্চিম থানা যুবদলের সভাপতি শেখ মো. সুমন। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল আযহা আমাদের ত্যাগ, সহমর্মিতা, ভালোবাসা ও মানবতার মহান শিক্ষা দেয়। এই ঈদের মূল শিক্ষা হচ্ছে মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানো। সমাজের দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলেই ঈদের প্রকৃত আনন্দ পূর্ণতা পায়। তিনি আরও বলেন, ঈদের আনন্দ ধনী-গরিব নির্বিশেষে সবার মাঝে ছড়িয়ে পড়ুক। সমাজে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হোক এটাই আমার প্রত্যাশা। শেখ মো. সুমন বলেন, ঈদের পবিত্র দিনে আমি সকল মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি। ঈদুল আযহা প্রতিটি মুসলিম পরিবারের জন্য আনন্দের বার্তা নিয়ে আসে। মহান আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে মুসলমানরা সামর্থ্য অনুযায়ী কোরবানির পশু কোরবানি করেন এবং সেই মাংস আত্মীয়-স্বজন ও গরিব-অসহায় মানুষের মাঝে বিতরণ করেন। সবশেষে তিনি টঙ্গী পশ্চিম থানা যুবদলের পক্ষ থেকে সবাইকে পবিত্র ঈদুল আযহার অগ্রিম শুভেচ্ছা জানিয়ে বলেন, “ঈদ মোবারক।”

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর