May 17, 2026, 11:12 am

টঙ্গীতে স্বামী কর্তৃক স্ত্রী নির্যাতন থানায় অভিযোগ!

Reporter Name
  • আপডেট Saturday, May 16, 2026
  • 27 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর:: গাজীপুর মহানগরীর টঙ্গীর চেরাগআলী এলাকায় স্বামী কর্তৃক স্ত্রীকে নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তিন সন্তানের জননী ভুক্তভোগী উম্মে কুলসুম বাদী হয়ে টঙ্গী পশ্চিম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, টঙ্গীর আউচপাড়া এলাকার বাসিন্দা হাজী আব্দুল মান্না পাটোয়ারীর ছেলে মো: মজিবুর রহমান রতন (৩৮) এর সাথে গত ২১ ফেব্রুয়ারী ২০১৪ইং তারিখে বিবাহ বন্ধনে আবন্ধ হন। দাম্পত্য জীবনে তাদের ঘরে ২ মেয়ে ও ১ ছেলে সন্তান রয়েছে। কিন্তু দাম্পত্য জীবনে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায় সময় ঝগড়া বিবাদ লেগেই থাকতো। এমনকি তার স্বামী রতন বিভিন্ন সময় মাদক সেবন করে স্ত্রী উম্মে কুলসুমের উপর শারীরিক ও মানষিক নির্যাতন করতো। এইসব নির্যাতন সহ্য করে উম্মে কুলসুম সন্তানের দিকে তাকিয়ে সংসার করে আসছে। সর্বশেষ গত ১২ মে-২০২৬ইং তারিখ আনুমানিক দুপুর ১টার দিকে রতন মাদক সেবন করে বাসায় এসে স্ত্রীকে অকথ্য ভাষায় গালমন্দ ও অমানবিক নির্যাতন করতে থাকে। এক পর্যায়ে তার চোখে আঘাত করে মারাত্মক জখম করে। এতে তার মাথা ও দুটি চোখ রক্তাক্ত জখম হয়। গুরুতর আহত অবস্থায় টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা চক্ষু হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য বলেন। এ ঘটনার পর তার স্বামীর কোন খোঁজ পাওয়া যাচ্ছে না। পরে ভুক্তভোগী কোন উপায়ন্ত না পেয়ে জীবনের নিরাপত্তা পাওয়ার জন্য টঙ্গী প্রেসক্লাবে এসে বিষয়টি জানান। এ সময় টঙ্গী প্রেসক্লাবের সভাপতি ও বাংলাদেশ মানবাধিকার কমিশন গাজীপুর জেলার সভাপতি আলহাজ¦ মো: মেরাজ উদ্দিন তার সুচিকিৎসার ব্যবস্থা করেন এবং সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করেন। এই অমানবিক নির্যাতন ও সন্তানসহ জীবনের নিরাপত্তার জন্য মাননীয় প্রধানমন্ত্রী, স্বারাষ্ট্রমন্ত্রীসহ স্থানীয় পুলিশ প্রশাসনসহ গণমাধ্যম কর্মীদের সার্বিক সহযোগিতা চেয়েছেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর