May 31, 2026, 5:13 pm

দুই নায়িকা নিয়ে ‘পাপী’ হয়ে আসছেন শ্যামল মাওলা

মাসুদ আলম
  • আপডেট Tuesday, June 6, 2023
  • 127 জন দেখেছে

অভিনেতা শ্যামল মাওলার ক্যারিয়ারের বেশ সুসময় যাচ্ছে । বেশ কিছু ওয়েব সিরিজের কাজ নিয়ে ব্যস্ত সময় কাটছে তার। তার মধ্যেই নতুন সুখবর দিলেন এই অভিনেতা।

সেটি হচ্ছে- বড়পর্দার জন্য কাজ করতে যাচ্ছেন তিনি। সিনেমার নাম ‘পাপী’। এটি পরিচালনা করবেন নির্মাতা সুলতান মজুমদার। এতে শ্যামল মাওলার সঙ্গে জুটি হয়েছেন স্নিগ্ধা ও জিম।

নির্মাতা জানান, থ্রিলার ঘরনার এই সিনেমাটিতে দর্শক ভিন্ন কিছু পাবে। পাশাপাশি শ্যামল মাওলা ইতোমধ্যে অভিনয় দিয়ে নিজের জাত চিনিয়েছেন। সব কিছু মিলেয়ে দর্শক চমৎকার একটি সিনেমা দেখতে পারবেন।

জানা গেছে, আগামী ১৫ জুন থেকে লক্ষীপুরের রামগঞ্জে সিনেমাটির শুটিং শুরু হবে। সিনেমাটির বিশেষ একটি চরিত্রে অভিনয় করবেন শতাব্দী ওয়াদুদ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর