May 17, 2026, 11:12 am

আসছে নতুন নাটক তৌসিফ-কেয়া পায়েলের ‘অবশেষে তুমি এলে’

বিনোদন ডেস্ক ::
  • আপডেট Saturday, May 16, 2026
  • 16 জন দেখেছে

বিনোদন ডেস্ক :: আসছে নতুন নাটক ‘অবশেষে তুমি এলে’। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন ছোটপর্দার জনপ্রিয় দুই তারকা তৌসিফ মাহবুব ও কেয়া পায়েল। জাগো এন্টারটেইনমেন্টের প্রযোজনায় নাটকটি পরিচালনা করেছেন সেলিম রেজা। এর গল্প লিখেছেন পারভেজ ইমাম।
নাটকের গল্পে দেখা যাবে, রাজবংশের শেষ উত্তরসূরির ফুলের প্রতি ভালোবাসা এবং বাবার রেখে যাওয়া ফ্লাওয়ার শপে বসে বসে বাংলা নাটকের অনেক বড় সুপারস্টার হওয়ার স্বপ্নে বিভোর থাকা দুই তরুণ-তরণীর কাহিনি। ফুলপ্রেমী কেয়া পায়েল অফিস থেকে বাসায় ফেরার পথে সালমানের ফ্লাওয়ার শপে আসে ফুল কিনতে। আর প্রথম দেখাতেই কেয়ার প্রেমে পড়ে যায় তৌসিফ। এভাবেই এগিয়ে চলে নাটকের গল্প। নাটকটিতে ‘ছুঁয়ে থাকো আমায়’ শিরোনামের একটি মিষ্টি গান রয়েছে। রবিউল ইসলাম জীবনের কথায় গানটির সুর ও টিউন করেছেন কাওসার খান। এতে কণ্ঠ দিয়েছেন শাওন গানওয়ালা ও অবন্তি সিঁথি।
রাজধানীর উত্তরা এলাকার ৩০০ ফুট বনবিথি হাউসে নাটকটির দৃশ্যধারণ করা হয়েছে। নির্মাতা সূত্রে জানা গেছে, রোম্যান্টিক ট্র্যাজেডি ও পারিবারিক আবহে তৈরি চমৎকার গল্পের এই নাটকটি আগামীকাল ১৪ মে জাগো এন্টারটেইনমেন্টের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে।
নাটকের প্রধান দুই চরিত্রে তৌসিফ মাহবুব ও কেয়া পায়েল ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তুটিয়া ইয়াসমিন পাপিয়া, ডিকন নূর, আশরাফুল আলম সোহাগ, নিজাম উদ্দিন তামুর, ফারুক আহমেদসহ আরও অনেকে। এছাড়া নাটকটিতে একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন বরেণ্য অভিনেতা আবুল হায়াত।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর