নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া :: ১৫ আগষ্ট, শোক দিবস উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৃষ্টিনন্দন ম্যুরাল উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার উপজেলা পরিষদ চত্বরে এ ম্যুরালের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেযারম্যান আব্দুল মান্নান খান।এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো. আব্দুর রহিম,জেলা পরিষদের সদস্য মোঃ সেলিম, পৌর আওয়ামী লীগের সদস্য জাকারিয়া খান জেমস, জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি আকাশ রেজা, উপজেলা ছাত্রলীগের সভাপতি জীবন হাসান সোহেলসহ প্রমুখ।