October 3, 2026, 11:22 am

কানাডার প্রধানমন্ত্রী ট্রুডোর বিচ্ছেদ নিয়ে মাতামাতি, বিরক্ত নায়িকা মাহি

Reporter Name
  • আপডেট Friday, August 4, 2023
  • 181 জন দেখেছে

বিনোদন প্রতিবেদক :: কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর স্ত্রী সোফির সঙ্গে বিয়ে বিচ্ছেদ হয়েছে। তাদের বিচ্ছেদের খবর নিয়ে দেশের সামাজিক যোগাযোগ মাধ্যম তোলপাড় হয়ে ওঠে। বিষয়টি নিয়ে অনেকেই প্রতিক্রিয়া জানিয়ে ফেসবুক ইনস্টাগ্রামে লিখছেন। আর এতেই এতে বিরক্ত চিত্রনায়িকা মাহিয়া মাহি। ধরে রাখতে পারেননি বিরক্তি, নিজের ফেসবুকে প্রকাশ করেছেন মাহি। রাগের ইমুজিসহ তিনি লিখেছেন, ‘বুঝলাম না, ট্রুডো-সোফির কোনো সমস্যা নেই। আমরা কেন মারা যাচ্ছি?’ 

এদিকে ৫১ বছর বয়নি ট্রুডো ও ৪৮ বছর বয়সি সোফির বিচ্ছেদের কারণ এখনো জানা যায়নি। তধারণা করা হচ্ছে, ট্রুডোর সঙ্গে রাজনীতিবিদ মেলানিয়া জোলির সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন। যদিও এর সত্যতা বা প্রমাণ খুব বেশি মেলেনি। কেউ কেউ ধারণা করছেন, ট্রুডোর ব্যস্ততার কারণেই ভেঙেছে সংসার। রাষ্ট্রের দায়িত্ব পালন করতে গিয়ে পারিবারিক সময় না দেওয়ায় এ সম্পর্কে চিড় ধরতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর