November 18, 2026, 2:08 pm

সেনাবাহিনী থেকে বরখাস্ত হলেন কর্মকর্তা দম্পতি

Reporter Name
  • আপডেট Monday, November 16, 2026
  • 45 জন দেখেছে

বিজয়বাংলাটিভি ডেস্ক:: ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হোসেন ও তাঁর স্ত্রী লেফটেন্যান্ট কর্নেল ফাতিমা জোহরা খানমকে চাকরি থেকে বরখাস্ত করেছে বাংলাদেশ সেনাবাহিনী। গত ১২ নভেম্বর সেনাসদরের সামরিক সচিবের শাখা থেকে এ বিষয়ে পৃথক দুটি আদেশ জারি করা হয়। আদেশে বলা হয়েছে, আগামী ১৭ নভেম্বর বিকেল থেকে তাঁদের বরখাস্ত কার্যকর হবে। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে তাঁদের সামরিক চাকরির অবসান ঘটবে।
সেনা আইনের ১৬ ধারা ও সংশ্লিষ্ট বিধিমালার ভিত্তিতে এই আদেশ দেওয়া হয়েছে। আদেশের শিরোনামে ‘অবসর আদেশ’ লেখা থাকলেও চাকরি থেকে অব্যাহতির ধরন হিসেবে ‘চাকরি হতে বরখাস্ত’ উল্লেখ করা হয়েছে। সেনা আইনের ১৬ ধারা অনুযায়ী, কোর্ট মার্শাল ছাড়াও সরকার কোনো ব্যক্তিকে চাকরি থেকে বরখাস্ত বা অপসারণ করতে পারে।
ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হোসেন বাংলাদেশ মিলিটারি একাডেমির ২৯তম দীর্ঘমেয়াদি কোর্সের কর্মকর্তা। তাঁর অবসর আদেশে বলা হয়েছে, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বাংলাদেশ আর্মি অ্যাক্ট সেকশন- ১৬, আমি অ্যাক্ট (রুলস) ৯(এ), আর্মি রেগুলেশন (রুলস) ৭৮(সি), ২৫৩(এ), ২৬১ এবং ২৬৯(এ) মোতাবেক সেনাসদর, এমএন্ডকিউ পরিদপ্তর, ঢাকা সেনানিবাসে সংযুক্ত ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হুসাইনকে সেনাবাহিনীর চাকরি হতে বরখাস্ত করেছেন।’
অন্যদিকে লেফটেন্যান্ট কর্নেল ফাতিমা জোহরা খানমের অবসর আদেশে উল্লেখ করা হয়েছে, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বাংলাদেশ আমি অ্যার্ট সেকশন-১৬ আমি আক্টি (কলস) ৯(এ), আমি রেগুলেশন্স (কলস) ৭৮(সি), ২৫৩ (৩), ২৬১ এবং ২৬৯(১৩) মোতাবেক সেনা কল্যাণ সংস্থা, ঢাকা সেনানিবাসে কর্মরত লে. কর্নেল ফাতিমা জোহরা খানমকে সেনাবাহিনীর চাকরি হতে বরখাস্ত করেছেন।’
এদিকে সেনাবাহিনীর ঊর্ধ্বতন পর্যায়ে বড় ধরনের রদবদল করা হয়েছে। রোববার (১৫ নভেম্বর) সাতজন মেজর জেনারেলকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি তিনজন ব্রিগেডিয়ার জেনারেলকে মেজর জেনারেল পদে পদোন্নতি দেওয়া হয়েছে। এই রদবদলের ফলে চারটি পদাতিক ডিভিশনের অধিনায়কত্বের পাশাপাশি আনসার ও ভিডিপি, বিপসট এবং বিআইআইএসএসের শীর্ষ পদগুলোতেও নতুন দায়িত্ব বণ্টন করা হয়েছে।
নতুন দায়িত্ব বণ্টনের অংশ হিসেবে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতারেব সাজ্জাদ মাহমুদকে বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিংয়ের (বিপসট) কমান্ড্যান্ট করা হয়েছে। ১১ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) মেজর জেনারেল তৌহিদুল আহমেদকে আনসার ও ভিডিপির নতুন মহাপরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে বিপসটের বিদায়ী কমান্ড্যান্ট মেজর জেনারেল হুসাইন মুহাম্মাদ মাসীহুর রহমানকে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) মহাপরিচালক করা হয়েছে।
এ ছাড়া জাতীয় প্রতিরক্ষা কলেজের (এনডিসি) মেজর জেনারেল মো. সাজেদুর রহমানকে ৭ পদাতিক ডিভিশনের জিওসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ওই ডিভিশনের বিদায়ী জিওসি মেজর জেনারেল আবু হেনা মোহাম্মদ রাজী হাসানকে ৫৫ পদাতিক ডিভিশনের দায়িত্ব দেওয়া হয়েছে। ৫৫ পদাতিক ডিভিশনের বিদায়ী জিওসি মেজর জেনারেল মো. হাফিজুর রহমান মেজর জেনারেল হাফিজ এবং ১৯ পদাতিক ডিভিশনের জিওসি ও ঘাটাইল এরিয়া কমান্ডার মেজর জেনারেল সাঈদ আনোয়ার মাহমুদকে রাষ্ট্রদূত পদে প্রেষণে নিয়োগের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
অন্যদিকে ব্রিগেডিয়ার জেনারেল এ বি এম আব্দুল বাতিন ইমানি, মোজাম্মেল হোসাইন ও রাজুকে মেজর জেনারেল পদে পদোন্নতি দেওয়া হয়েছে। পদোন্নতির পর ইমানিকে ১১ পদাতিক ডিভিশনের এবং মোজাম্মেলকে ১৯ পদাতিক ডিভিশনের জিওসি করা হয়েছে। আর সশস্ত্র বাহিনী বিভাগে কর্মরত রাজুকে জাতীয় প্রতিরক্ষা কলেজের সিনিয়র ডিরেক্টিং স্টাফ (আর্মি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর