November 11, 2026, 8:39 pm

শ্রীলঙ্কার বিপক্ষে একাদশে তিন পরিবর্তন, প্রথমবার অধিনায়ক হামজা

Reporter Name
  • আপডেট Wednesday, November 11, 2026
  • 36 জন দেখেছে

ক্রীড়া ডেস্ক:: সাফ চ্যাম্পিয়নশিপে গ্রুপসেরার লড়াইয়ে আজ শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ভুটানের বিপক্ষে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করা লাল-সবুজের প্রতিনিধিরা গুরুত্বপূর্ণ এই ম্যাচে একাদশে এনেছে তিনটি পরিবর্তন। আর ম্যাচটির সবচেয়ে বড় আকর্ষণ, প্রথমবারের মতো বাংলাদেশ জাতীয় দলের অধিনায়কের আর্মব্যান্ড পরে মাঠে নামছেন মিডফিল্ডার হামজা চৌধুরী। রক্ষণ ও আক্রমণভাগে ভারসাম্য আনতে একাদশে এই পরিবর্তন এনেছেন কোচ। ভুটান ম্যাচে বদলি হিসেবে নেমে দারুণ পারফরম্যান্স করা মোহাম্মদ ইব্রাহিম এবার শুরু থেকেই মাঠে থাকছেন। আক্রমণভাগের শক্তি বাড়াতে একাদশে সুযোগ পেয়েছেন ফরোয়ার্ড ফারহান আলী ওয়াহিদও। এই পরিবর্তনের ফলে প্রথম ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন জামাল ভূঁইয়া ও ফয়সাল ফাহিম। অন্যদিকে, চোটের কারণে শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে পারছেন না বিশ্বনাথ ঘোষ।
অধিনায়কত্বের নতুন দায়িত্ব নিয়ে আগের দিনই নিজের অবস্থান স্পষ্ট করেছিলেন হামজা চৌধুরী। তিনি জানিয়েছিলেন, কোচের দেওয়া যেকোনো দায়িত্ব পালনে প্রস্তুত। তবে অধিনায়কের আর্মব্যান্ডের চেয়েও তার কাছে বেশি গুরুত্বপূর্ণ দলের ঐক্য, ড্রেসিংরুমের পারিবারিক পরিবেশ ও সতীর্থদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া। সেই বিশ্বাস ও আত্মবিশ্বাস নিয়েই আজ মাঝমাঠ থেকে দলকে নেতৃত্ব দেবেন হামজা। তার নেতৃত্বে শ্রীলঙ্কার বিপক্ষে জয় তুলে নিয়ে গ্রুপসেরার পথে এগিয়ে যাওয়াই এখন বাংলাদেশের লক্ষ্য।
বাংলাদেশের একাদশ:
মেহেদী হাসান শ্রাবণ (গোলকিপার), সাদ উদ্দিন, তারিক কাজী, জিদান ইউসুফ, জায়ান আহমেদ, হামজা চৌধুরী (অধিনায়ক), কাজেম শাহ, শমিত সোম, রাকিব হোসেন, মোহাম্মদ ইব্রাহিম ও ফারহান আলী ওয়াহিদ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর