নিজস্ব প্রতিবেদক:: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ক্রীড়া সংগঠন হিসেবে যাত্রা শুরু করেছে ‘ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স’ (এনএসএ)। সংগঠনটির ছয় মাসের জন্য ঘোষিত কেন্দ্রীয় কমিটিতে আহ্বায়ক করা হয়েছে ক্রীড়া সংগঠক ও ক্রিকেট বিশ্লেষক নাজমুল আবেদীন ফাহিমকে। সদস্যসচিবের দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম। আজ সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনের অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সংগঠনটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটে। একই অনুষ্ঠানে আগামী ছয় মাসের জন্য কেন্দ্রীয় কমিটিও ঘোষণা করা হয়। আত্মপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম, দলের সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং সংগীতশিল্পী আসিফ আকবর। ঘোষিত কমিটিতে আহ্বায়ক নাজমুল আবেদীন ফাহিমের সঙ্গে যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন সালমান মোহাম্মাদ জাভেদ, এম রফিকুল ইসলাম, মো. জহির রায়হান, খালেক শিকদার ও মো. আব্দুল মোনায়েম।
সদস্যসচিব এম নাজমুল ইসলামের সঙ্গে যুগ্ম সদস্যসচিব হয়েছেন মাহমুদুল হাসান রাকিব (দপ্তর), আবু বক্কর সিদ্দিক সুমন (সহদপ্তর), আব্দুল্লাহ আল মামুন (মিডিয়া), সাদিয়া ফাইরোজ (সহমিডিয়া), মো. রাকিব হোসেন, মো. নাঈম হাওলাদার ও জিনিয়া শারমিন রিয়া। সাংগঠনিক সম্পাদক করা হয়েছে আরমানুল ইসলাম নয়নকে। কমিটিতে সংগঠক হিসেবে রয়েছেন আকিব জাবেদ মুন্না, মো. মনির হোসেন, ফাহাদ আহমেদ রকি, মো. একরামুল হক (রনি), মোহাম্মদ আরিফুল ইসলাম, মো. আরাফাত জোয়ার্দ্দার ও মাঈনউদ্দিন মো. সাকিব।
এ ছাড়া সদস্য হিসেবে রয়েছেন মুহাম্মদ হোসাইন, মো. আলী রাজা, মো. নাজির হোসেন, সাবের সালেহ চৌধুরী, সাইদুল হাসান, আলমা জাহান ইমা, আব্দুল মুহাইমিন চৌধুরী (সাদমান), মো. খাইরুল ইসলাম ইমরুল, আকিবুল হাসান ভূঁইয়া, মোহাম্মাদ ওমর ফারুক যুবরাজ, সোয়াদ মাহমুদ লিওন, মাহফুজ কাউসার সাদি, আমজাদ হোসেন, মো. গোলাম সারোয়ার, নাসিমুর সাকিব, অনিক হাসান লিমন, মো. ফারহান তানভীর ফাহিম ও মো. জাহিদুল সর্দার জনিসহ আরও অনেকে। সংগঠনটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, তারেক এ আদেল, জহিরুল ইসলাম মুসা, আব্দুল্লাহ মোহাম্মদ হোসাইন ও আহনাফ সাঈদ খান। কমিটি অনুমোদনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের ক্রীড়াঙ্গনকে গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও দায়িত্বশীল করার পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতার সক্ষমতা বাড়ানোর লক্ষ্য নিয়ে এনএসএর এই কমিটি গঠন করা হয়েছে। আগামী ছয় মাস দায়িত্ব পালন করবে কমিটি।