November 10, 2026, 9:07 pm

ফ্লাইওভারের ওপর মোটরসাইকেলে আগুন জ্বালিয়ে পালাল দুর্বৃত্তরা

Reporter Name
  • আপডেট Tuesday, November 10, 2026
  • 5 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর:: গাজীপুরের চান্দনা-চৌরাস্তা এলাকায় ঢাকাগামী ফ্লাইওভারের ওপর একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার বিকেল পৌনে ৪টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) বাসন থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে মোটরসাইকেলটিতে আগুন দেওয়ার কারণ ও ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের পরিচয় সম্পর্কে এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ।
স্থানীয় বাসিন্দাদের বরাতে পুলিশ জানায়, দুর্বৃত্তরা নিজেরাই মোটরসাইকেলটি ফ্লাইওভারের ওপর নিয়ে আসে। পরে সেখানে মোটরসাইকেলটিতে আগুন ধরিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা।
বাসন থানার উপপরিদর্শক (এসআই) নুরু মিয়া জানান, কারা ও কী কারণে মোটরসাইকেলটিতে আগুন দিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জনমনে আতঙ্ক সৃষ্টি ও অস্থিতিশীল পরিস্থিতি তৈরির উদ্দেশ্যে এ ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর