November 10, 2026, 9:08 pm

৫ আগষ্টের পর বেশি শাস্তি পেয়েছে পুলিশ: ডিআইজি আশরাফ

Reporter Name
  • আপডেট Tuesday, November 10, 2026
  • 30 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক:: ৫ আগস্টের পর সবচেয়ে বেশি শাস্তি পেয়েছে পুলিশ। আমাদের অনেক অফিসার এখন কারাগারে বন্দি, কতজনকে অব্যাহতি দেয়া হয়েছে। অথচ সেই পুলিশই বিগত সময়ের চেয়ে সবচেয়ে ভালো নির্বাচন উপহার দিয়েছে এবার বলে মন্তব্য করেছেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মীর আশরাফ আলী পিপিএম। আজ মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা ১২টায় বগুড়া পুলিশ সুপার কার্যালয় জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। এসময় তিনি সাংবাদিকদের উত্থাপিত বিভিন্ন বিষয়ে প্রসঙ্গ তুলে কথা বলেন।
জেলার মাদক নিয়ন্ত্রণের বিষয়ে ডিআইজি বলেন, রাজশাহী বিভাগের প্রতিটি জেলায় মাদক নিয়ন্ত্রণ করা হবে। মাদকে রুট ধরে কাজ হবে। যে জড়িত থাকুক না কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
বগুড়ার কিশোর গ্যাং নিয়ন্ত্রণে তিনি বলেন, গুরুজনরা সচেতন হলে কিশোর গ্যাং গড়তো না। শহরের কিশোর নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে। সচেতনতা সৃষ্টি করতে হবে। শুধু পুলিশ নয় পরিবারকে সচেতন হতে হবে, সন্তান কোথায় যায়, কার সাথে মিশে।
পুলিশের উপর আস্থা ফিরানোর বিষয়ে ডিআইজি বলেন, ৫ আগষ্টের পর পুলিশের সদস্যরা সবচেয়ে বেশি শাস্তি পেয়েছে। অনেক অফিসার কারাগারে বন্দি আছে। পুলিশ সদস্যদের যে শাস্তি দেয়া হয়েছে তা অন্য কোন ক্যাডারে দেয়া হয়নি। এখন পুলিশ আগের তুলনায় অনেক ভাল। পুলিশ কাজ করছে, তাকে সহযোগিতা করুন। পুলিশ আগের পুলিশ নেই। অনেক ভাল পুলিশিং চলছে।
নির্বাচন নিয়ে ডিআইজি আশরাফ আলী বলেন, বিগত সময়ের তুলনায় অনেক ভাল একটি জাতীয় নির্বাচন আমরা উপহার দিতে পেরেছি। যদি ভাল পুলিশ না থাকতো তাহলে সম্ভব হতো না। ভাল নির্বাচনের মধ্যে দিয়ে ভাল একটি জনগণের সরকার গঠন হয়েছে।
সাংবাদিকদের সহযোগিতা উল্লেখ করে তিনি বলেন, বগুড়ার যে কোন বিষয়ে আপনারা আমাকে সরাসরি জানাবেন। হোয়াটসঅ্যাপে কোন বিষয় থাকলে পাঠাবেন। আমি তাৎক্ষণিক ব্যবস্থা নেয়ার চেষ্টা করবো। বগুড়ার অপরাধের ধরন আলাদা, লোকসংখ্যা বেশি। পুলিশ তার চেষ্টা করছে। সকলের সহযোগিতা অপরাধ, মাদক, সন্ত্রাস নিয়ন্ত্রণ করে সুন্দর বগুড়া গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় বগুড়া জেলা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, সিআইডির বিশেষ পুলিশ সুপার মোতাহার হোসেন, পিবিআই পুলিশ সুপার মনিরুজ্জামান, ডিএসবির অতিরিক্ত পুলিশ সুপার আবু সুফিয়ান, বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, সাধারণ সম্পাদক কালাম আজাদ, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাস, সাধারণ সম্পাদক এসএম আবু সাঈদ, টিভি রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহন আখন্দ, সিনিয়র সাংবাদিক মিলন রহমান, সবুর শাহ লোটাস, মির্জা সেলিম রেজা, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি শফিকুল ইসলাম শফিকসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর